× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণবাদ ইস্যুতে ক্ষমা চাইলেন তেবাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৩ ২৩:০০ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ২৩:০৫ পিএম

বর্ণবাদ ইস্যুতে ক্ষমা চাইলেন তেবাস

গত রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে যার জেরে ক্ষোভ জানিয়ে ভিনি লিখেছিলেন, ‘লা লিগা আগে ছিল রোনালদিনহো, রোনালদো ও মেসিদের লিগ। এখন সেটা বর্ণবাদীদের লিগ।’ 

আরও পড়ুন : গেইলের নৃত্যসঙ্গী…

তার এমন কথার জবাবে ভিনির ওপর দোষ চাপিয়ে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস লেখেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না। নিশ্চিত করুন যে উভয় পক্ষের কর্মদক্ষতা এবং আমরা একত্রে যা করছি, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ জানাশোনা আছে।’ যার জেরে গত কদিন ধরেই ক্ষোভে ফুঁসছিল ফুটবলবিশ্ব। অবশেষে বর্ণবাদ ইস্যুতে ভিনির কাছে ক্ষমা চেয়েছেন তেবাস।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, ‘মনে হচ্ছে আমার কথার প্রতিক্রিয়া খুব একটা ভালো নয়। আমি আসলে তাদের প্রতি বলতে চাচ্ছি, যারা মনে করছেন পরিস্থিতি অনুযায়ী আমার কথাগুলো ভুল ছিল। আমি ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাচ্ছি। শুধু ভিনিসিয়ুসই নন, যারা মনে করেন আমার টুইটটি ভিনিকে আক্রমণ করে করা হয়েছিল, তাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা