× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গেইলের নৃত্যসঙ্গী…

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৩ ২২:৪০ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ২২:৫৪ পিএম

গেইলের নৃত্যসঙ্গী…

প্রতিপক্ষের বোলারদের ঘুম হারাম করা ক্রিস গেইল তলিয়ে গেছেন বয়সের ভারে। ২২ গজে ব্যাট হাতে আর ঝড় তুলতে পারেন না ৪৩ বছর বয়সি এই ক্যারিবীয় ক্রিকেটার। হাসি ঠাট্টায় মাতেন না সতীর্থদের সঙ্গেও।

আরও পড়ুন : কাসেমিরোর হাত ধরে ম্যানইউতে নেইমার!

তবে ক্রিকেটের বাইরে সম্প্রতি গানের দিকে ঝুঁকেছেন তিনি। আর তা নিয়েই হচ্ছে আলোচনা। সম্প্রতি গেইল নিজেকে ব্যস্ত রেখেছেন নিজের গাওয়া গান ‘ওহ ফাতিমা’ প্রচারে। গানটি ভারতীয় ও জ্যামাইকান সংগীতের মিশ্রণ। গানটি নিয়ে কথা বলার সময়ই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে টেনে এনেছেন গেইল।

দীপিকা প্রসঙ্গে বলেন, ‘আমি দীপিকার সঙ্গে দেখা করেছি। চমৎকার একজন মানুষ তিনি। আমি একটি গানে তার সঙ্গে নাচতে চাই।’ এ ছাড়া নিজের সংগীতপ্রীতির কথা জানান গেইল, ‘করোনাকালীন সময়ে যখন ঘরবন্দি ছিলাম, ওই সময় এক বন্ধুর কথামতো গান শুরু করি। গানটি করে আমি মুগ্ধ হই। জ্যামাইকার মানুষও এটি পছন্দ করে। তবে ক্রিকেট ক্যারিয়ারে কখনও গান গাইব ভাবিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা