× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুক্কুরের ব্যাটে লড়ছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ০০:১৯ এএম

আপডেট : ২৬ মে ২০২৩ ০০:২১ এএম

শুক্কুরের ব্যাটে লড়ছে বাংলাদেশ

ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশ এ দলের। স্কোরবোর্ডে ৫১ রান তুলতেই হারিয়েছিল ২ উইকেট। এরপর তিন ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছে আফিফ হোসেনের দল। দিন শেষে ৬৩ রানের অবিছিন্ন জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন ইরফান শুক্কুর ও নাঈম হাসান। 

আরও পড়ুন : মালয়েশিয়ার কাছে বড় হার

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ২৬৮ রানের সঙ্গে আরও ৭৭ রান যোগ করে ৩৪৫-এ অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ এ দল। চতুর্থ দিনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এগিয়ে আছে ১৬৬ রানে। শেষ দিনে ৬৪ রানে ব্যাট করা শুক্কুরকে সঙ্গ দেবেন নাঈম হাসান।

আজ বৃহস্পতিবার সকালে আগের দিনের ২৬৮ রানের সঙ্গে ৭৭ রান জমা করে ক্যারিবিয়ানরা। তার আগে বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে করেছিল ২৩৭ রান। সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দলীয় ৩০ রানে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন ওপেনার জাকির হাসান।

তিন ও চারে নামা সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম পারেননি ইনিংস বড় করতে। ওপেনার সাদমান ফিরেছেন ৭৪ রান করে। অধিনায়ক আফিফ হোসেন হয়েছেন ব্যর্থ। সিনক্লেয়ারের বলে ফিরেছেন ব্যক্তিগত ৪ রানে।

দিনের শেষ উইকেট হিসেবে শাহাদাত হোসেন ৬৮ বলে ৫০ রান করেন। চতুর্থ দিনে দলকে বড় লক্ষ্যে এগিয়ে নিতে লড়ছেন ইরফান ও নাঈম। ৬৩ রানের জুটি গড়ে এগোচ্ছেন তারা। ক্যারিবিয়ানদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন কেভিন সিনক্লেয়ার। দুটি উইকেট আকিম জর্ডানের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ২৩৭

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১ম ইনিংস: ৩৪৫, ৯৬.১ ওভার (আগের দিন ২৬৮/৬) (জশুয়া ৪৭*, সিনক্লেয়ার ৩২; তানজিম ৪/৫৯ ও সাইফ ২/৩৭-২)।

বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ২৭৪/৬, ৬৬ ওভার (সাদমান ৭৪, নাঈম ২৮, শাহাদাত ৫০, ইরফান ৬৪*; জর্ডান ২/৩৮ ও সিনক্লেয়ার ৩/৭৬)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা