× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ার কাছে বড় হার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ০০:০৭ এএম

আপডেট : ২৬ মে ২০২৩ ০০:১০ এএম

মালয়েশিয়ার কাছে বড় হার

দুই দলের শক্তি-সামর্থ্যের পার্থক্যটা বিশাল। মালয়েশিয়া যেখানে হকির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দশে অবস্থান করছে, বাংলাদেশ সেখানে আছে ২৯তম স্থানে। সে ফারাকটা জুনিয়র এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্স দিয়েও বুঝিয়ে দিল মালয়েশিয়া। তাদের কাছে বাংলাদেশ হেরেছে ৫-১ গোলে।

আরও পড়ুন : জ্যোতির ১০০*, ফারজানার ৯২*

প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল স্বাগতিক ওমানকে। তবে দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ ছিল পুল ‘বি’-এর সবচেয়ে শক্তিশালী দল মালয়েশিয়া। সেই দলের বিপক্ষেও বাংলাদেশ নেহাত মন্দ খেলেনি, ম্যাচের আগে কোচ মামুনুর রশীদ যেমন বলেছিলেন। 

ভজঘট পাকিয়েছে প্রথম কোয়ার্টারের পারফরম্যান্সই। শুরুর ১৫ মিনিটে ৩ গোল হজম করে বসলে তো আর ম্যাচে ফেরার সুযোগ থাকে না! শফিক ইখমালের গোলে ৮ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

এরপর প্রথম কোয়ার্টার শেষের ঠিক আগে আরও দুই গোল হজম করে দল। ১৩ মিনিটে শাহমি ইরফান আর ১৪ মিনিটে শামিম করেন গোল। দ্বিতীয় কোয়ার্টার গোল দেখেনি আর। 

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের পক্ষে এক গোল শোধ করেন আবদুল্লাহ। তাতে বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনাও তৈরি হয়। তবে কোয়ার্টার শেষের আগে বাংলাদেশের সে সম্ভাবনা শেষও হয়ে যায়। শাহমি ইরফান তার দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান ৪৩ মিনিটে, মালয়েশিয়া তাদের তিন গোলের লিড ফেরত পেয়ে যায়।

শেষ বাঁশির একটু আগে ৫৯ মিনিটে বাংলাদেশের জালে শেষ গোলটা জড়ান ইরফান, তাতে হ্যাটট্রিক তো বটেই, বাংলাদেশের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয়টাও নিশ্চিত করে ফেলে মালয়েশিয়া। এই হারের ফলে বাংলাদেশ চলে গিয়েছে পুল ‘বি’-এর তিনে। দুইয়ে আছে দক্ষিণ কোরিয়া। 

এই হারের গ্লানি ভোলার সুযোগটা আগামীকালই পাচ্ছে বাংলাদেশ। ওমানের সালালাহ কমপ্লেক্সে আগামীকাল তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা