× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ বছরের সম্পর্কে দাঁড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ২৩:২৯ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ২৩:৩৩ পিএম

১১ বছরের সম্পর্কে দাঁড়ি

জর্দি আলবা যখন বার্সেলোনায় পা রাখেন তখন তিনি কিশোর। লা মাশিয়া একাডেমি থেকে ২০০৫ সালে চলে যান ভ্যালেন্সিয়ায়। ২০১২ সালে স্প্যানিয়ার্ড আবারও ফেরেন পুরোনো ডেরায়।

আরও পড়ুন : আলভারেজকে চাচ্ছে বায়ার্ন

সেই থেকে এখন অবধি ন্যু ক্যাম্পেই আছেন। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন সম্ভাব্য সব ট্রফি। ক্যারিয়ারের সায়াহ্নে আলবা জানিয়েছেন, বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন ৩৪-বর্ষী তারকা।

জর্দি আলবা বুঝে গিয়েছিলেন বার্সায় তার সময় শেষের পথে। ১৯-বর্ষী আলেকজান্দ্রো বালদের জন্য শুরুর একাদশেও জায়গা হচ্ছিল না।

তাই সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব থেকে চলে যাওয়ার। কাতালান ক্লাবও তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। মৌসুম শেষেই ন্যু ক্যাম্প ছাড়বেন স্পেনের অধিনায়ক।

আলবা আগেই নিশ্চিত করেছিলেন, ‘এটা বার্সা খেলোয়াড় হিসেবে শেষ মৌসুম। এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমি আনন্দের সঙ্গে বিদায় নিচ্ছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আলবা বলেছেন, ‘স্বপ্নকেও ছাড়িয়ে গেছে বাস্তবতা। বার্সার হয়ে ১১ মৌসুমে একসঙ্গে যা জিতেছি তাতে গর্বিত। সব কিছু যদিও সুন্দর ছিল না, খুব বাজে সময়ের মধ্য দিয়েও গিয়েছি। সব কিছু একসঙ্গে মোকাবিলা করেছি।’ 

২০১২ সালে বার্সায় নাম লেখানোর পর ক্লাবটির হয়ে জিতেছেন ১৯টি ট্রফি। সব মিলিয়ে খেলেছেন ৪৫৮ ম্যাচ। এ সময় মাঠে গোলও করেছেন ২৭টি, আর সহায়তা করেছেন ৯৯ গোলে।

স্প্যানিয়ার্ডের ট্রফি ক্যাবিনেটে আছে ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ছয়টি লা লিগা, পাঁচটি কোপা দেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা