× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলভারেজকে চাচ্ছে বায়ার্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ২৩:০৫ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ২৩:১০ পিএম

আলভারেজকে চাচ্ছে বায়ার্ন

রবার্ট লেভান্ডোভস্কি বায়ার্ন মিউনিখ ছাড়ার পর থেকেই বাভারিয়ানদের ক্লাবে স্ট্রাইকার সংকট। লিভারপুল থেকে সাদিও মানেকে উড়িয়ে এনেও ঘাটতি কাটিয়ে উঠতে পারেনি জার্মান জায়ান্টরা। তাই লেভার বিকল্প খুঁজছে বায়ার্ন।

আরও পড়ুন : হেম্প চান ‘দল’ হয়ে উঠুক তরুণরা

কোচ টমাস টুখেল সংক্ষিপ্ত তালিকাও নাকি প্রস্তুত করে ফেলেছেন। ফ্রান্সের কোলো মুয়ানি, ইংল্যান্ডের হ্যারি কেইন ছাড়াও রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী জুলিয়ান আলভারেজ।

স্কাই জার্মানির সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ জানিয়েছেন, আলভারেজকে খুব করে চাচ্ছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগে ছিটকে যাওয়ার পর বায়ার্ন শঙ্কায় আছে লিগ শিরোপা হারানোর।

এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে ক্লাবকে গুছিয়ে নিতে চান টমাস টুখেল। তাই ইংলিশ ডেরা থেকে জার্মানিতে আলভারেজকে আনতে চাচ্ছে জার্মান ক্লাবটি।

ম্যানচেস্টার সিটিতে শুরুর একাদশে খুব বেশি জায়গা না পাওয়া আলভারেজ অবশ্য কদিন আগে বাড়িয়ে নিয়েছেন চুক্তি। ইংলিশ ক্লাবটির হয়ে ২০২৮ পর্যন্ত খেলবেন এই ফরোয়ার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা