প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩ ০২:৪৫ এএম
আপডেট : ২৪ মে ২০২৩ ০৯:২০ এএম
অফ দ্য ইউকে- বিমানবন্দরে হাস্যোজ্জ্বল সাব্বির রহমানের ফেসবুক পোস্ট জানাচ্ছে, ইংল্যান্ড যাচ্ছেন। পোস্ট করা সেই ছবিতে ভক্ত-অনুরাগীদের শুভকামনার জোয়ারও বয়ে যাচ্ছে।
আরও পড়ুন : রেকর্ড দশম বার আইপিএলের ফাইনালে ধোনির চেন্নাই
এমনিতে ঘুরতে বেশ পছন্দ হার্ডহিটার ব্যাটারের, ভ্রমণ করে বেড়ালে তার মন রিফ্রেশ থাকে বলে জানিয়েছিলেন কদিন আগে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ হওয়ার পর সাব্বির তাই খুব বেশি দেরি করলেন না।
এবারের ডিপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার। ব্যাট হাতে তিন ফিফটির সঙ্গে ছিল একটি সেঞ্চুরি। সব মিলিয়ে ৪২.২৩ গড়ে সাব্বির করেছেন ৫৪৯ রান। ব্যাট করেছেন ৭৯.৪৫ স্ট্রাইক রেটে।
আপাতত ঘরোয়া কোনো টুর্নামেন্ট না থাকায় দীর্ঘ সময়ের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরের তাই ব্যাট-প্যাড নিয়ে নামার ব্যস্ততাও নেই। তাই অবসর সময় কাটাতে বিদেশ ভ্রমণ।
গত বছর এশিয়া কাপ দলে ফিরেছিলেন সাব্বির রহমান। কিন্তু জাতীয় দলে ফেরাটা খুব একটা সুখকর করতে পারেননি। তাই আবারও ছিটকে গেছেন।