প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৩ ২৩:৫৪ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ০০:২৭ এএম
আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির দল। রেকর্ড দশম বারের মতো ২৮ মে, রবিবারের ফাইনালে নাম লিখল তারা।
গত আসর শেষ করেছিল চেন্নাই নবম স্থানে থেকে। এবার লিগ পর্বে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছিল তারা। সেই তারাই ফাইনালে উঠল আগে। আর ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা গুজরাট হেরে চলে গেল দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে।
তার মানে এখনো ফাইনালে উঠার সুযোগ রয়েছে গুজরাটের সামনে। তার জন্য ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার দলকে জিততে হবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ঠিক হবে বুধবার, ২৪ মে এলিমিনেটর ম্যাচ শেষে। শুক্রবার, ২৬ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মধ্যে যে কোনো একটি দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মোকাবিলা করবে লক্ষ্ণৌকে।
চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে রুতুরাজ গাইকোয়াডের ফিফটিতে ৭ উইকেটে ১৭২ রানের পুঁজি গড়ে চেন্নাই। ম্যাচসেরা রুতুরাজের ব্যাট থেকে আসে ৬০ রান। ডেভন কনওয়ের ৪০ রানের সঙ্গে রবীন্দ্র জাদেজা যোগ করেন ২২ রান।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় গুজরাট টাইটান্স। শুভমান গিল ৪২ ও রশিদ খান ৩০ এনে দেন।