× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে অ্যাস্টন ভিলায় চান মার্টিনেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ২৩:২০ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ২৩:২৪ পিএম

মেসিকে অ্যাস্টন ভিলায় চান মার্টিনেজ

লিওনেল মেসি তার কাছে ভালোবাসার এক নাম। যার জন্য যুদ্ধ করা যায়। বাজি রাখা যায় জীবন। সেই ভালোবাসার মানুষটির আজন্ম আক্ষেপের নাম ছিল বিশ্বকাপ। সেটিও তার হাতে তুলে দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

আরও পড়ুন : শেখ রাসেলকে হারিয়ে বসুন্ধরা তৃতীয়

বিশ্বকাপে পা রাখার আগেই জানিয়েছিলেন, মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে প্রয়োজনে জীবন দিয়ে দেবেন তিনি। কথা রেখেছিলেন মার্টিনেজ। বছর না ঘুরতেই সেই ভালোবাসার মানুষটিকে শুনতে হচ্ছে দুয়ো।

বিষয়টি সবাই মানতে পারলেও সহ্য হচ্ছে না তার। ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে নিজের বেতন কমিয়ে হলেও নিজ দল অ্যাস্টন ভিলায় আমন্ত্রণ জানাবেন মেসিকে।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘যদি তারা মেসিকে দুয়ো দেয়, তাহলে আমি তাকে অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আর তার জন্য প্রয়োজনে আমি নিজের বেতন কমাব। তাকে পেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’

পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে চলতি বছরের জুনে। বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, মেসি আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তিও সেরে ফেলেছেন। তবে সেই খবর মিথ্যা দাবি করেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তবে প্যারিসে মেসিকে নিয়ে যা হচ্ছে তাতে তিনি যে আর সেখানে থাকবেন না, তা বলাই যায়। ফলে মেসি চাইলে অ্যাস্টন ভিলায় তাকে নিয়ে আসবেন মার্টিনেজ।

কাতার বিশ্বকাপে মেসির স্বপ্নপূরণের পথে বাধা হয়ে থাকা কোলো মুয়ানির ওই শটটি ঠেকানোর প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘আসলে এমন সেভ আর কখনও হবে না। সম্ভবত এর চেয়ে ভালো হবে, তবে এটা জীবনের সঙ্গেই জড়িয়ে গেছে। মাঠে সেদিন ৮০ শতাংশ মানুষই ছিল আর্জেন্টাইন সমর্থক; যখন বলটা ওটামেন্ডির কাছে যায়, আর সে বিপদমুক্ত করতে পারেনি, তখন মুয়ানির সামনে একা হয়ে যাই। পুরো গ্যালারি দুই সেকেন্ডের জন্য নীরব হয়ে যায়। আমি ঘুমাতে গেলেও স্টেডিয়ামের ওই নীরবতা অনুভব করতে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা