× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ রাসেলকে হারিয়ে বসুন্ধরা তৃতীয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ২৩:০১ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ২৩:১০ পিএম

শেখ রাসেলকে হারিয়ে বসুন্ধরা তৃতীয়

ফেডারেশন কাপে যাদের শিরোপা জেতার কথা ছিল, সেই বসুন্ধরা কিংসকে সন্তুষ্ট থাকতে হলো তৃতীয় সেরা দলের তকমা নিয়ে। দুই ব্রাজিলিয়ানের ফুটবল ঝলকানিতে ঘুরে দাঁড়িয়ে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

আরও পড়ুন : বৃষ্টির সঙ্গে উইন্ডিজের দাপট

আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই জয় দিয়েই আসরের তৃতীয় সেরা দলের ট্রফিতে বসুন্ধরা খুঁজে নিল সান্ত্বনা।

চার্লস দিদিয়েরের গোলে শুরুতে লিড নিয়েছিল শেখ রাসেলই। যে কারণে হার ফের চোখ রাঙিয়ে যাচ্ছিল বসুন্ধরাকে। সে সুবাদে জয়ের বিনি সুতোয় স্বপ্নমালা গেঁথে যাচ্ছিলেন কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা।

তবে ম্যাচের শেষ দিকে রবসন দি সিলভা রবিনহোর গোলে স্কোরশিট লেভেল করে বসুন্ধরা। পরে ইনজুরি টাইমে দলের জয় নিশ্চিত করেন মিগেল ফিগেইরা দামাশেনো।

এই শেখ রাসেলকে হারিয়েই স্বাধীনতা কাপ জিতেছিল বসুন্ধরা। তাদের সামনে ছিল সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার গল্প রচনার সুবর্ণ সুযোগ। কিন্তু এগিয়ে থেকেও সেটা করতে পারেনি শেখ রাসেল। জয় ভাগ্যে না থাকলে যা হয় আরকি!

শিরোপা নির্ধারণী ম্যাচে চিরশত্রু ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা জমবে বেশ। ১৪ বছর পর তারা ফেডারেশন কাপের ফাইনালে একে অপরের সামনে। সেই ধ্রুপদী লড়াই জমিয়ে উপভোগের অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা