× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির সঙ্গে উইন্ডিজের দাপট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ২২:৩৮ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ২২:৪৪ পিএম

বৃষ্টির সঙ্গে উইন্ডিজের দাপট

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম দিনে সিলেটে ছিল বৃষ্টির দাপট। বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। বৃষ্টির পর সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের ওপর দাপট ছিল উইন্ডিজ বোলারদের। বাংলাদেশের কেউই গড়ে তুলতে পারেননি প্রতিরোধ।

আরও পড়ুন : স্বার্থের ‘দ্বন্দ্ব’ দেখে না ফিকা

আজ প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। সাইফ হাসান ও নাঈম শেখরাও পারেননি। দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা করেন আফিফ হোসেন ধ্রুব, শাহাদাত হোসেন দিপুরা। কোচ সিডন্স ঝড়ো ইনিংস না চাইলেও খেলেছেন আফিফ।

৩৪ বলে ৩৭ রান করেন তিনি। তিনে নামা সাইফ হাসানের ব্যাটে আসে ৩১ রান। ২৮ রানে অপরাজিত আছেন দিপু। নাঈম হাসান ব্যাটিংয়ে নামবেন ১২ রানে অপরাজিত থেকে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নেন কেভিন সিনক্লেয়ার ও আকিম জর্ডান। একটি উইকেট নেন অ্যান্ডারসন ফিলিপ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ ‘এ’ দল : ১৭৫/৫ (আফিফ ৩৭, সাইফ ৩১; আকিম জর্ডান ২/২৪)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা