× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুভেন্টাসের বড় শাস্তি, অনিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগ খেলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৫:৪০ পিএম

জুভেন্টাসের বড় শাস্তি, অনিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগ খেলা

মৌসুমের মাঝ দিকেও একবার ১৫ পয়েন্ট খুঁইয়েছিল জুভেন্টাস। আদালতে আপিল করে সেবার বেঁচে গিয়েছিল তুরিনের বুড়িরা। কিন্তু আবারও ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত লেনদেনের অনিয়মে সিরি এ-তে ১০ পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস। তাতেই লিগ টেবিলের ২ নম্বর থেকে নেমে গেছে সাত নম্বরে। যাতে শঙ্কায় পড়েছে জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগ খেলা।

সোমবার ইতালির একটি আদালত এ রায় ঘোষণা করেছেন। আগামী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনাকে অনিশ্চিত করেছে, জানিয়েছে ইতালির ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: লঙ্কান লিগ মাতাবেন সাকিব

আদালতের রায়ের পর টুইটারে জুভেন্টাস বলেছে, আদালতের সিদ্ধান্তকে আমলে নিয়ে ইতালির শীর্ষ ক্রীড়া সংস্থায় এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

এর আগে গত জানুয়ারিতে ফুটবলারদের ট্রান্সফারে অনিয়মের দায়ে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়া হয়েছিল। পরে ক্রীড়া আদালত পুরো তদন্ত শেষ না হওয়া এবং সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন পয়েন্ট না কাটারও নির্দেশ দেন। তাতে ক্লাবটি সব পয়েন্ট গত এপ্রিলে ফেরত পেয়েছিল। আদালতের দেয়া নতুন রায়ে পাল্টে গেছে সেই প্রেক্ষাপট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা