× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরের গাড়িতে খুঁত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ২২:৪৯ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ২২:৫৬ পিএম

বাবরের গাড়িতে খুঁত

বরাবরই তারকাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বিলাসবহুল গাড়ি। আর সেই গাড়ি নিয়ে প্রায়শই ব্যস্ত রাস্তায় বেরিয়ে পড়েন তারা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও এর ব্যতিক্রম নন।

আরও পড়ুন : ২৫ মে শুরু হবে নারীদের ডিপিএল

লাহোরে লিবার্টি চকে ব্যস্ততম সড়কে নিজের অডি গাড়ি নিয়ে বের হয়েছিলেন তিনি, যা পথে আটকে দেন পাকিস্তানের আবগারি শুল্ক কর্মকর্তারা। পরে সেখানে এক খুঁতও ধরা পড়ে তার গাড়িতে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, তারকা হয়েও নিজের দায়িত্ব ভুলে যাননি বাবর। কর্মকর্তারা যেসব কাগজপত্র দেখতে চেয়েছেন, সবই দেখিয়েছেন। এরপরও একটা খুঁত ধরা পড়েছে। নিয়ম অনুযায়ী গাড়ির নম্বরপ্লেট যতটা বড় হওয়ার কথা, বাবরের গাড়ির নম্বরপ্লেট তার চেয়ে ছোট।

অর্থাৎ নম্বরপ্লেটের সাইজের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছেন বাবর। তবে এর জন্য বাবরকে কোনো জরিমানা করেননি শুল্ক কর্মকর্তারা। বিষয়টি বুঝিয়ে দ্রুত গাড়িতে স্বাভাবিক নম্বরপ্লেট লাগানোর পরামর্শ দেন তারা। দায়িত্ব পালনের পর ওই কর্মকর্তাদের সঙ্গে সেলফিও তুলেছেন বাবর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা