× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপার হাতছোঁয়া দূরত্বে থেকেও সতর্ক গালতিয়ের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ২০:৪৫ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ২০:৫৩ পিএম

শিরোপার হাতছোঁয়া দূরত্বে থেকেও সতর্ক গালতিয়ের

চ্যাম্পিয়ন্স লিগ এবং ফরাসি কাপ, দুটো আসর থেকে কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি পিএসজি। লিগ ওয়ানেও ছিল শঙ্কা। শেষ পর্যন্ত কেটে গেছে সেই অমানিশা। খুব নাটকীয় কিছু হলেও লিগ টেবিলের দুইয়ে থাকা লঁসের পক্ষে শিরোপা জেতা অসম্ভব বটে! আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও অক্সেরেকে হারিয়ে নিজেদের চ্যাম্পিয়ন ভাবতেই পারেন মেসি-এমবাপেরা। তবে শিরোপার নিঃশ্বাস দূরত্বে থেকেও সতর্ক পিএসজি কোচ, লিগটা অন্তত ভালো করে শেষ করতে চান ক্রিস্তোফ গালতিয়ের।

অক্সেরেকে তাদের মাঠে গিয়ে ২-১ গোলে হারিয়ে শীর্ষ আরও পোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গালতিয়েরের চোখ অবশ্য শিরোপায় নয়, ঠিকঠাকভাবে লিগ শেষ করায় মনোযোগ ফ্রেঞ্চম্যানের, ‘লঁসের চেয়ে আমরা ছয় পয়েন্ট এগিয়ে, তারা কিন্তু শিরোপার লড়াই ছাড়ছে না। জয় এবং পারফর্ম—দুটো দিক থেকেই লিগ ভালো করে শেষ করতে হবে। আমাদের স্টার্সবুর্গের সামনে কঠিন একটি ম্যাচ আছে, কেননা ওটা তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের সেখানেও ভালো খেলতে হবে।’

আরও পড়ুন: ভিনির লাল কার্ড দেখা ম্যাচে রিয়ালের হার

লিগ এ-তে ৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৮৪। সমান ম্যাচে লঁসের পয়েন্ট ৭৮। বাকি দুই ম্যাচ যদি পিএসজি হেরেও যায় এবং ওদিকে লঁস নিজেদের দুই ম্যাচেই জিতে, তাহলে দুই দলের পয়েন্ট সমান হবে। লিগের নিয়মানুযায়ী শিরোপার লড়াইয়ে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হবে গোল ব্যবধান। সেখানেও যোজন এগিয়ে পিএসজি। আপাতত পিএসজির গোল ব্যবধান +৫০, লাঁসের +৩৪। অর্থাৎ, পিএসজি কোচের হেরে যাওয়ার শঙ্কা যদি ঘটেও যায় তবুও লঁসের পক্ষে শিরোপা ব্যবধান ঘোচানো অসম্ভব বলাই চলে। 

পিএসজির জন্য শিরোপা জেতা অবশ্য নতুন কোনো অভিজ্ঞতা নয়,  সর্বশেষ ১০ মৌসুমে ৮ বারই ফরাসি লিগের চ্যাম্পিয়ন তারা। স্টার্সবুর্গ এবং ক্লেরমন্টের বিপক্ষে দুটি ম্যাচের একটিতে পয়েন্ট তুলতে পারলে অথবা লঁস যদি বাকি দুটি ম্যাচের একটিতে পয়েন্ট হারায় তাহলেই মেসিরা মাতবে শিরোপা উৎসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা