× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতাহাতির ম্যাচে রিয়ালের হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ২০:৩৮ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ২১:১৮ পিএম

হাতাহাতির ম্যাচে রিয়ালের হার

দুই দুইবার হাতাহাতিতে জড়ান রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা। প্রথমবার ৮ মিনিটের পর, দ্বিতীয়বার খেলা বন্ধ থাকে মিনিট দুয়েক। ১০৭ মিনিট স্থায়িত্বের ম্যাচটিতে আধিপত্য দেখিয়েছিল রিয়াল। কিন্তু প্রতিপক্ষের মাঠে পয়েন্ট খুইয়ে শূন্য হাতে ফিরেছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। হাতাহাতির ম্যাচে রিয়াল হারিয়েছে শীর্ষ দুইয়ে ওঠার সম্ভাবনাও।

লা লিগার ম্যাচটিতে ভ্যালেন্সিয়ার হয়ে একমাত্র গোলটি করেন দিয়েগো লোপেজ। বেনজেমা-ভিনিদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াডের অবশ্য দাপট দেখিয়েছিল। কিন্তু ফল পক্ষে আসেনি। উল্টো বাগবিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ূস জুনিয়র।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বল দখলে নিয়ন্ত্রণ ছিল রিয়ালের। ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের পায়ে রেখে গোলে শট নিয়েছে ১২টি, লক্ষ্যে ছিল পাঁচটি। বিপরীতে স্বাগতিকদের সাতটি শটের ছয়টিতে পরীক্ষা দিতে হয়েছে থিবো কুর্তোয়াকে। 

আরও পড়ুন: ফুটবল মাঠে দুর্ঘটনা, পদদলিত হয়ে ১২ জন নিহত

রিয়ালের আক্রমণের পসরার মাঝে ৩৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন লোপেজ। প্রথমার্ধেও রিয়াল সেখান থেকে ফিরতে পারেনি। তবে ৭০ মিনিটে উত্তেজনায় জড়ায় দুই দলের খেলোয়াড়রা। ঘটনার শুরু মাঠের ভেতর বাড়তি একটি বল ছুড়ে দেওয়া নিয়ে। ভ্যালেন্সিয়ার ওই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানোর পর গ্যালারির দর্শকদের দিকে তেড়ে যান ভিনি। তিনি বাজে কিছু বলার ইঙ্গিত করেন রেফারিদের। বিষয়টি দুই কোচের সঙ্গে কথা বলা পর্যন্ত গড়ায়। এ সময় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। 

যোগ করা সময়ে আরেকটি কাণ্ড ঘটিয়ে বসেন ভিনি। রক্ষণে বল দখলে নেওয়ার চেষ্টায় ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ভালেন্সিয়ার লিনোকে হাত দিয়ে আঘাত করেন ভিনি। ভিএআর মনিটরে দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি। হাতাহাতির ম্যাচটিতে অবশ্য সুখকর কিছু আনতে পারেনি রিয়াল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা