× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরাজের হাতে আইসিসির ক্যাপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৭:২৬ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ১৮:১২ পিএম

মিরাজের হাতে আইসিসির ক্যাপ

২০২২ সালে ব্যাটে-বলে নিজেকে ফের প্রমাণ করেছেন মেহেদী হাসান মিরাজ। তারই স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছিলেন। আইসিসি সেরা একাদশের স্বীকৃতিস্বরূপ পাওয়া ক্যাপ আজ বুঝে পেয়েছেন তারকা এ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি মিরাজ নিজেই নিশ্চিত করেন।

আরও পড়ুন - যেমন হবে ২০২৬ বিশ্বকাপ

গত বছর জাতীয় দলের জার্সিতে ১৫ ম্যাচে ৬৬ গড়ে ৩৩০ রান করেন মিরাজ। ছিল একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। তার পঞ্চাশোর্ধ রানের এই দুই ইনিংসে খাদের কিনারা থেকে জয় পায় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ৮১ রানের ইনিংসে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে ৪ উইকেটের জয় এনে দেন। 

বল হাতেও মিরাজ ছিলেন উজ্জ্বল। ১৫ ম্যাচে তার পকেটে ঢুকেছে ২৪ উইকেট। ওয়ানডেতে ফাইফারের স্বাদ না পেলেও দুবার নেন চার উইকেট। বল হাতে সময়মতো প্রতিপক্ষকে একা হাতে বিধ্বস্ত করেন। 

আজ মিরপুরে ক্যাপ হাতে নিয়ে ছবি তুলে আইসিসির পুরস্কার বুঝে পাওয়ার খবরটি নিশ্চিত করেন মিরাজ। স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদও জানান মিরাজ, ‘২০২২ সালের পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ায় আইসিসিকে ধন্যবাদ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা