× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে বিশ্বকাপ এনে দেওয়া দিবু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১২:০৫ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ১২:১০ পিএম

মেসিকে বিশ্বকাপ এনে দেওয়া দিবু

৩-৩ সমতায় কাতার বিশ্বকাপ ফাইনাল, ১২০ মিনিট সময় পেরোতে চলেছে। যেকোনো সময় বাজতে পারে রেফারির বাঁশি- এমন সময় আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে টপকে বল-পায়ে গোলরক্ষককে একা পেয়ে যান ফ্রান্সের বদলি হিসেবে নামা কালো মুয়ানি।

আরও পড়ুন : মার্টিনেজের ঢাকা সফর নিয়ে বাফুফে যা বলছে

মুহূর্তেই স্তব্ধ গোটা লুসাইল স্টেডিয়াম। এবারও বুঝি চোখের জলে সিক্ত হতে হবে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। আজন্ম আক্ষেপ সঙ্গী করে বিদায় বলতে হবে প্রিয় ফুটবলকে। 

কিন্তু না; দিবু আছেন, যিনি এর আগেও মেসিকে দুটি শিরোপা এনে দিয়েছেন। কথা দিয়েছেন, জীবন দিয়ে হলেও মেসির আজন্ম আক্ষেপ ঘুচিয়ে দেবেন তিনি। যেকোনো মূল্যে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন মেসির হাতে। কথা রেখেছেন দিবু। পুরো শরীর যতটা সম্ভব ছড়িয়ে দিয়ে বাঁ পায়ে রুখে দিয়েছেন ফ্রান্সের এই ফ্রাঙ্কফুর্ট ফরোয়ার্ডকে।

মুহূর্তেই উল্লাসের ধ্বনি লুসাইলে। ততক্ষণে সবাই জেনে গেছেন টাইব্রেকে আর যাই হোক দিবু অন্তত হতাশ করবেন না। হলোও তাই। টাইব্রেকে আরও একবার আর্জেন্টিনাকে বাঁচালেন মেসির প্রিয় মার্টিনেজ। 

কিংসলে কোমানের নেওয়া দ্বিতীয় শটটিই দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দিলেন দিবু। পরের শট নিতে আসা ওরেলিয়া চুয়ামেনির সঙ্গে খেললেন মনস্তাত্ত্বিক খেলা। আর তাতেই কাবু চুয়ামেনি। জালে পাঠাতে পারলেন না বল। বিপরীতে অন্য পাশ থেকে একের পর এক বল গোলে জড়িয়ে শিরোপা জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ঘুচে যায় আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ। মেসি পায় অমৃতের স্বাদ। শুধু এবারই নয়, কোয়ার্টার ফাইনালে এই দিবুর কাছেই ধরাশায়ী হতে হয়েছে নেদারল্যান্ডসকে। এমন পারফরম্যান্সের পর তাই গোল্ডেন গ্লাভস নিয়ে খুব একটা ভাবতে হয়নি ফিফাকে। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা