× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলিদের বিদায়, প্লে-অফে মুম্বাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ০০:৩৮ এএম

আপডেট : ২২ মে ২০২৩ ০৯:৩৬ এএম

কোহলিদের বিদায়, প্লে-অফে মুম্বাই

সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে অপেক্ষায় ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। অপেক্ষায় ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের। তাদের সেই অপেক্ষাটা কাজে দিলো। গুজরাট টাইটান্সের কাছে ৬ উইকেটে হেরে আইপিএল থেকে ছিটকে গেছে বিরাট কোহলির বেঙ্গালুরু। আর তাতেই প্লে অফের টিকিট পেয়ে গেছে রোহিত শর্মার মুম্বাই। 

আরও পড়ুন : ইরাকি ফুটবলারের কেলেঙ্কারি

তিন দল আগেই প্লে অফে পৌঁছে গিয়েছিল। গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। চতুর্থ জায়গাটি ছিল ফাঁকা। সেই জায়গাটি দখল করল মুম্বাই। 

১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করল গুজরাট। সমান ১৭ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে দুই ও তিনে রয়েছে চেন্নাই ও লক্ষ্ণৌ। ১৬ পয়েন্টের পুঁজি নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফের স্পটে নাম লিখেছে মুম্বাই। 

আগামী মঙ্গলবার, ২৩ মে প্রথম কোয়ালিফাইয়ারে  গুজরাটের মুখোমুখি হবে চেন্নাই। বিজয়ী দল সরাসরি নাম লিখবে ফাইনালে। বুধবার, ২৪ মে এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ মোকাবিলা করবে মুম্বাইকে। 

এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল পোঁছে যায় দ্বিতীয় কোয়ালিফাইয়ারে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দল। শুক্রবার, ২৭ মে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে বিজয়ীরা নাম লিখবে ফাইনালে। 

আগামী রবিবার, ২৮ মে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে প্রথম কোয়ালিফাইয়ার ও দ্বিতীয় কোয়ালিফাইয়ারের বিজয়ী দুই দল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা