× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাকি ফুটবলারের কেলেঙ্কারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ২৩:৫৪ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ২৩:৫৭ পিএম

ইরাকি ফুটবলারের কেলেঙ্কারি

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের আয়োজক থেকে ইন্দোনেশিয়া বাদ পড়ায় কপাল খুলেছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপজয়ীরা এবার নিজেদের মাঠেই আয়োজন করছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, যার পর্দা উঠেছে গতকাল।

আরও পড়ুন : বড় শাস্তি পাচ্ছে না শেখ রাসেল-অ্যাজাক্স

তবে ম্যাচ শুরুর আগেই বিতর্কে জড়িয়েছেন ইরাকের ফুটবলাররা। হোটেলে একের পর এক অনিয়মে জড়ানোর পর এক ফুটবলারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফুটবলারকে আটক করা হয়েছে। যদিও তার নাম জানা যায়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, ‘ইরাকের ৪৮ সদস্যের দলটি উঠেছে লা প্লাতার ডেজলার নামের একটি হোটেল কমপ্লেক্সে; যেখানে গত বৃহস্পতিবার রাতে দলটির খেলোয়াড়রা ছাদে হইচই করেন, আর ওই সময়ই এক ফুটবলার হোটেলের এক নারী কর্মীকে যৌন হয়রানির চেষ্টা করেন।

ভুক্তভোগী চিৎকার শুধু করলে নিরাপত্তাকর্মীরা ছুটে যান। পরে পুলিশ এসে ফিফার পরামর্শক্রমে ওই খেলোয়াড়কে আটক করে নিয়ে যায়। চলতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইরাকের প্রথম ম্যাচ সোমবার রাত ৩টায়, প্রতিপক্ষ উরুগুয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা