× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলির নয়া নাম ‘পটকা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ২৩:০৬ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ২৩:১৬ পিএম

কোহলির নয়া নাম ‘পটকা’

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিততেই হতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আইপিএলের প্লে অফ কিংবা শিরোপার দৌড়ে টিকে থাকার সমীকরণও ছিল এমনই। সেই চ্যালেঞ্জে হায়দরাবাদকে একাই হারিয়ে দিয়েছেন কোহলি।

আরও পড়ুন - অনিয়মের দায়ে সাধারণ সম্পাদককে শোকজ

আরসিবি তারকা সেঞ্চুরিতে গড়েছেন একগাদা রেকর্ড, দলকে রেখেছেন শিরোপার লড়াইয়েও। এমন দুর্দান্ত রাত কাটানোর পর কোহলি অনেক রেকর্ডের পাশাপাশি পেয়েছেন নতুন নামও, দিয়েছেন তার স্ত্রী আনুশকা শর্মা।

বৃহস্পতিবার কোহলি যেভাবে খেলেছেন তাতে মনেই হয়নি সামনে লক্ষ্য দুইশ ছুঁইছুঁই। ভক্ত-সমর্থক হয়ে বিশেষজ্ঞরা সবাই তাই মেতেছেন কোহলিবন্দনায়। কিং কোহলি গড়েছেন আইপিএলে সেঞ্চুরির রেকর্ড। ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে আসরের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী হয়েছেন। এমন দুর্দান্ত দিনের প্রশংসায় নাম রেখে দিয়েছেন বলিউড অভিনেত্রী-স্ত্রী আনুশকা। কোহলিকে তিনি ডেকেছেন ‘পটকা’ নামে।

হায়দরাবাদের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করা কোহলির উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আনুশকা। তিনি লেখেন, ‘ কোহলি একটা পটকা। কী দুর্দান্ত ইনিংস!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা