× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সায় মেসিকে দেখতে মুখিয়ে ডি জং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ২৩:১৪ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ২৩:১৬ পিএম

বার্সায় মেসিকে দেখতে মুখিয়ে ডি জং

চলতি মৌসুম প্রায় শেষ হতে চলেছে। পিএসজিতে এখনও চুক্তি নবায়ন হয়নি মেসির। এ অবস্থায় মেসির দলবদল নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। অনেকের মতে, আর্জেন্টাইন কিংবদন্তি ফিরবেন তার পুরোনো ঠিকানা বার্সায়।

আরও পড়ুন - আর্সেনাল হারলে আজ রাতেই ম্যানসিটির শিরোপা উৎসব

এ ব্যাপারে অবশ্য ইতোমধ্যেই মেসিকে নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন বার্সার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ও কোচ জাভি হার্নান্দেজ। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন বার্সার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং।

২০১৯ সালে আয়াক্স থেকে বার্সায় নাম লেখান ডি জং। এরপর থেকেই নিয়মিত বার্সার মিডফিল্ড সামলাচ্ছেন ২৬ বছর বয়সি এই ডাচ তারকা। মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে বলেই তিনি জানেন নিজের দিনে ঠিক কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী। সে কারণেই মেসিকে পুনরায় বার্সায় দেখতে মুখিয়ে আছেন তিনি।

ডি জং বলেন, ‘মেসি অসাধারণ একজন খেলোয়াড়। তিনি ফিরে এলে অবিশ্বাস্য হবে। তবে আমি জানি না এটি ঘটবে কি না।’

এর আগে গত মৌসুমে অনেকটা বার্সা ছাড়ার পথেই ছিলেন ডি জং। পরে অবশ্য লাপোর্তার সঙ্গে আলাপ করে বার্সাতেই রয়ে যান তিনি। আর সে কারণেই তিনি জানিয়েছেন লাপোর্তার সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালো। ডি জং বলেন, ‘লাপোর্তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। আসলে এটা কখনোই খারাপ ছিল না। অবশ্যই গত গ্রীষ্মে পরিস্থিতি কিছুটা ভিন্ন রকম ছিল, তবে তার সঙ্গে আমার সম্পর্ক বরাবরই বেশ ভালো।’

গত চার বছর ধরে বার্সাতে থাকলেও এই প্রথম লা লিগা শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। আর এই শিরোপা নিয়ে তিনি বলেন, ‘অবশেষে এটি ঘটেছে। আমি আশা করেছিলাম আমরা আরও ট্রফি জিতব, কিন্তু আমরা তখন যথেষ্ট ভালো ছিলাম না। এই বছর আমরা তা ছিলাম। এখন আরও শিরোপা জিততে আমাদের উন্নতি চালিয়ে যেতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা