× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্সেনাল হারলে আজ রাতেই ম্যানসিটির শিরোপা উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ২২:২৯ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ২৩:০৩ পিএম

আর্সেনাল হারলে আজ রাতেই ম্যানসিটির শিরোপা উৎসব

ক্ষিপ্রগতিতে এগিয়ে যাচ্ছিল আর্সেনাল। সেটা মৌসুমের শুরু থেকে। গানারদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল, মৌসুমটা বুঝি তাদের ভাগ্যেই লেখা রয়েছে। কিন্তু হঠাৎ যেন দমকা এক হাওয়া সব গড়বড় করে দিয়েছে।

আরও পড়ুন : ২০২৬ বিশ্বকাপ : মেসি আছেন মেসি নেই

কোচ মিকেল আর্তেতার সব পরিকল্পনা মাটি করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ১৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি জেতার স্বপ্ন এখন ফিকে আর্সেনালের। আর হ্যাটট্রিক লিগ ট্রফি ঘরে তোলার অপেক্ষায় এখন কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যানসিটি শিরোপা উৎসবটা আজ রাতেই করে ফেলতে পারে যদি আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টের মাঠে হেরে যায়। তবে আজ রাত সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচটা জিতলে শিরোপা জয়ের আশা থাকবে আর্সেনালের। তবে সেটা শুধু কাগজে-কলমে। বাস্তবে এটা সম্ভব হবে যদি অলৌকিকভাবে সিটি নিজেদের বাকি তিন ম্যাচে হেরে যায়। আর আর্সেনাল জিতে যায় তাদের বাকি দুই ম্যাচ।

নটিংহ্যাম ফরেস্টকে রাতে আর্সেনাল হারালে  ম্যানসিটির শিরোপা উৎসব পিছিয়ে যাবে! নিজেদের বাকি তিন ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেও চার পয়েন্টে এগিয়ে থাকা সিটি জিতে যাবে ট্রফি!

আর্সেনাল আজ রাতে জিতে গেলে পিছিয়ে যাওয়া শিরোপা উৎসবটা আগামীকাল রাতেই সারতে পারে ম্যানচেস্টার সিটি। সেটা আবার নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। রাতে চেলসিকে হারালেই উৎসবটা করে ফেলবে সিটি। সোমবার ম্যাচটি মাঠে গড়়াবে রাত ৯টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা