× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬ বিশ্বকাপ : মেসি আছেন মেসি নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ২১:৫৪ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ২২:০০ পিএম

২০২৬ বিশ্বকাপ : মেসি আছেন মেসি নেই

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুর দিনেই অনেকে শেষ দেখে ফেলেছিলেন মেসির। বরাবরের মতো এবারও ঘুরে দাঁড়ান রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী। এরপর নেন অমৃতের স্বাদ। উঁচিয়ে ধরেন বিশ্বকাপ শিরোপা। ঘোচান আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ। এরপর থেকেই প্রশ্নটা হয়ে দাঁড়ায় পরবর্তী বিশ্বকাপে মেসির থাকা না থাকা, যা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে।

আরও পড়ুন : নেইমারের বদলি স্ট্রাইকার খুঁজছে পিএসজি

আর ওই সময় মেসির বয়স বেড়ে হবে ৩৮। ৪৮ দলের সেই বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মেসিকে দেখা যাবে কি না সেটি নিয়েই প্রশ্ন ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লডিও তাপিয়ার কাছে। উত্তরটা তিনি ছেড়ে দিয়েছেন মেসির কাছেই। তবে তিনি সব সময়ই মাঠে দেখতে চান মেসিকে।

সম্প্রতি দলবদল নিয়ে নিয়মিতই খবরের শিরোনাম হচ্ছেন মেসি। বর্তমান ক্লাব পিএসজিতে আসছে জুনেই মেয়াদ শেষ হচ্ছে মেসির। তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু ক্লাব। হচ্ছে নানা তর্ক-বিতর্ক। তবে এসবের বাইরে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে সময়টাকে যে বেশ উপভোগ করছেন মেসি, সেটিই জানিয়েছেন তাপিয়া। তার মতে, ‘আমি সব সময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি। সে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমে আনন্দিত ও গর্বিত।’

মেসির মন্দ সময় ও সাম্প্রতিক সমালোচনা নিয়ে তাপিয়া বলেন, ‘পূর্বেও অনেক বাজে সময় গেছে তার, যেগুলো সত্যিই তার মতো একজনের জন্য ঠিক ছিল না। আমি মনে করি, বিশ্বকাপে আমরা সেরা মেসিকে পেয়েছি। প্রতিটি ম্যাচে সে উন্নতি করেছে। সে এমন একটা বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, যে সময়ে অনেকেই বলে, “তোমার সময় শেষ”।’

মেসিকে নিয়ে এএফএর ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটি নিয়ে তাপিয়া বলেন, ‘আমরা গর্বিত যে সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে। তাকে নিয়ে আবারও শিরোপা জিতব, এটাই তো সবার চাওয়া।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা