× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা খোয়ালেও ‘ভিতে’ খুশি আর্তেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৯:৩৭ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৯:৪৮ পিএম

শিরোপা খোয়ালেও ‘ভিতে’ খুশি আর্তেতা

খুব অলৌকিক কিছু না ঘটলে প্রিমিয়ার লিগের শিরোপা যে ম্যানচেস্টার সিটি জিততে চলছে, তা অবশ্যম্ভাবী। লিগ শিরোপা জেতার পথে থাকা আর্সেনাল লড়াই করেছে ইউরোপা লিগেও—কিন্তু অর্জন এখনও সার। তবে শিষ্যদের পারফর্মে মুগ্ধ আর্তেতার চোখে খুশির ঝিলিক, ভিত তো অন্তত শক্ত হয়েছে। 

গানার্সদের বস বলেছেন, ‘দলের মূল ভিত্তিটা তৈরি করে ফেলেছি। আমাদের অনেক মান আছে, তরুণ খেলোয়াড় আছে, প্রাণবন্ত আছে। তা ছাড়া চারপাশে সঠিক অভিজ্ঞতাসম্পন্ন অনেক ভালো মানুষ এবং নেতৃত্ব দেওয়ার মতো অনেকে রয়েছে।’

আরও পড়ুন: জাভির মতে বার্সা ‘বি’ গ্রেডের দল

আর্সেনাল বস এতটুকুতেই খুশি। বর্তমানে লিগ টেবিলে তার দল আছে দুইয়ে, ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮১। এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। শিরোপার ইঁদুর দৌড়ে কদিন আগেও আর্সেনালের পেছনে থাকা সিটি এবারও শিরোপার দাবিদার। লিগ হাতছাড়া হলেও ভবিষ্যতের ভিত পেয়ে গেছেন বলে খুশি আর্তেতা, ‘কাজটা চালিয়ে যেতে হবে। আমাদের কাছে চাহিদা, প্রত্যাশা, চ্যালেঞ্জগুলো পরবর্তী মৌসুমে আরও বেশি হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা