× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাভির মতে বার্সা ‘বি’ গ্রেডের দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৯:০৮ পিএম

জাভির মতে বার্সা ‘বি’ গ্রেডের দল

চলতি মৌসুমে বার্সেলোনা ঘরে তুলেছে দুটি শিরোপা। চার বছর পর লা লিগা জেতার আগে জিতেছে স্প্যানিশ সুপার কাপ। কিন্তু তবুও কিছু একটাতে খামতি দেখছেন জাভি হার্নান্দেজ। তাই ক্লাবকে ‘বি’ গ্রেড দিচ্ছেন বার্সা কোচ এবং চোখ রাখছেন ইউরোপ সেরার মঞ্চে।

রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের মত দলকে পাশ কাটিয়ে লিগ শিরোপা জিতে খুশি হলেও জাভি তৃপ্ত নন। দলের পারফর্ম সহ সার্বিক বিষয় বিবেচনা করে স্প্যানিশ জায়ান্টদের কোচ দেখছেন, বার্সা আসলে টপ লেভেলের কিছু করতে পারেনি, ‘চলতি মৌসুমে পারফরম্যান্স ও সাফল্যের বিচারে দলকে ‘বি’ দেব।’ জাভির আক্ষেপ মূলত ইউরোপীয়ান আসরে ব্যর্থতায়, ‘ইউরোপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগেও ভালো করতে পারিনি।’

আরও পড়ুন: আইপিএলের কিং কোহলি

স্পেনের চ্যাম্পিয়ন হয়ে বার্সার নতুন শুরু করা জাভির চোখ এখন আরও ওপরে, ‘সামনে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে চাই—এটাই মূল লক্ষ্য। ইউরোপীয়ান আসরে বার্সা যে সাফল্য চায়, আমরা সেই পর্যায়ে পারফর্ম করতে পারিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা