× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্দিওলা আগেই বলেছিলেন ‘জিতবেন’, জিতেছেনও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ২০:৪৪ পিএম

গার্দিওলা আগেই বলেছিলেন ‘জিতবেন’, জিতেছেনও

রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে ঘণ্টাদুয়েক আগেই প্রেডিকশন করেছিলেন, ‘জিততে যাচ্ছি আমরা।’ চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের দ্বিতীয় লেগে মিলে গিয়েছে ম্যানচেস্টার সিটি বসের ভবিষৎদ্বানী। শুধু জয় নয়, সিটিজেনরা স্রেফ দুমড়ে-মুচড়ে দিয়েছে মাদ্রিদকে। ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের মঞ্চও আরেকবার নিশ্চিত করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

রিয়ালের বিপক্ষে যে এমনটি হতে যাচ্ছে সেটি রিও ফার্ডিনান্ডকে জানিয়েছিলেন গার্দিওলা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক রক্ষণ তারকা ও বর্তামনে টেলিভিশন বিশ্লেষক ফার্ডিনান্ড বলেছেন, ‘গার্দিওলা ম্যাচের আগে বার্তা পাঠিয়েছিল। সে লিখেছিল, বিশ্বাস করো! ওদের দুই বছর আগে হারিয়েছিলাম। ওদের এবারও হারাবো।’

আরও পড়ুন: রোহিত নয়, অধিনায়ক হবেন হার্দিক

গার্দিওলার ভবিষ্যদ্বানী অক্ষরে অক্ষরে মিলে গেছে, তাতেই অবাক হচ্ছেন ফার্ডিনান্ড, ‘পেপের আত্মবিশ্বাস দেখুন, ম্যাচের দুই-তিন ঘণ্টা আগেই ফল বলে দিয়েছে। ম্যাচটা নিয়ে বিস্তারিত ভেবেছে। খেলোয়াড়দের ওপর তার কী বিশ্বাস!’

মাদ্রিদে সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছিল। গতকালের ম্যাচ শেষে  দুই লেগে ৫-১ গোলের ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করল গার্দিওলার শিষ্যরা। আগামী ১০ জুন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সিরি এ জায়ান্ট ইন্টার মিলানের মোকাবেলা করবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা