× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন রবি শাস্ত্রী

রোহিত নয়, অধিনায়ক হবেন হার্দিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ২০:০৬ পিএম

রোহিত নয়, অধিনায়ক হবেন হার্দিক

জশ্বসী জয়সওয়াল, তিলক ভার্মা ও রিংকু সিং—এই তিন তরুণের কেউই পাননি আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। কিন্তু খুব দ্রুত এদের কেউ গায়ে চড়াতে পারেন জাতীয় দলের জার্সি। ভারতের কিংবদন্তি রবি শাস্ত্রীর বিশ্বাস, চলতি আইপিএলে যেভাবে খেলছেন তারা, সেটি ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে অচিরেই সুযোগ মিলবে। এমনকি বিশ্বকাপে সুযোগও মিলে যেতে পারে। তাছাড়া, তরুণে ঠাসা দলে বদলে যাবে নেতৃত্বও।

হার্দিকই তো গত কয়েক মাস ধরে অধিনায়কত্ব করছে। চোট না পেলে পরের বিশ্বকাপে ওকেই নেতা হিসাবে দেখতে পাচ্ছি

আইসিসি রিভিউয়ে ভারতের সাবেক তারকা বলেন, ওয়ানডে বিশ্বকাপের আগ পর্যন্ত ফর্ম ধরে রাখতে পারলে দলে জায়গা হয়ে যেতে পারে তিলক, জয়সাওয়াল কিংবা রিংকুর।’ শাস্ত্রী আরও একজন ক্রিকেটারের নাম বলেছেন, ঋতুরাজ গায়কোয়াড়। তারও বড় সুযোগ দেখছেন সাবেক তারকা।

আরও পড়ুন: ব্রাজিল ফুটবলে অন্ধকার জগৎ

শাস্ত্রীর মতে, পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া দেবে ভারতকে নেতৃত্ব, ‘হার্দিকই তো গত কয়েক মাস ধরে অধিনায়কত্ব করছে। চোট না পেলে পরের বিশ্বকাপে ওকেই নেতা হিসাবে দেখতে পাচ্ছি। আমার মনে হয় নির্বাচকরা এবার অন্য দিকে যাবে। আইপিএল দেখিয়েছে প্রতিভার খামতি নেই। তাই হয়তো পরের বিশ্বকাপে একেবারে অন্য দল দেখতে পাব। নতুন প্রতিভারা সুযোগ পাবে সেখানে।’

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে তরুণ দল পাঠিয়েছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির সেই দল চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল। এবারও তেমন কিছু হার্দিকের হাত ধরে ঘটবে বলে বিশ্বাস শাস্ত্রীর, ‘আমার মনে হয় বিসিসিআই ২০০৭ এর পথেই যাচ্ছে। সেই সময় যেমন তরুণ প্রতিভাদের উপরে ভরসা করেছিল তারা, আগামী বছরও সেটা দেখা যেতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা