× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবাকে আনন্দ দিতে মহসিনের দুরন্ত বোলিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৪:৩৭ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৭:০৯ পিএম

বাবাকে আনন্দ দিতে মহসিনের দুরন্ত বোলিং

মহসিন খান নিশ্চয়ই অনেক খুশি হবেন এবার। এতদিন ধরে চলা যে আক্ষেপ, ‘আইপিএলে গত আসরের মতো এবার ভালো করতে পারছি না।’ সেটি আপাতত ঘুচিয়ে দিয়েছেন। কিন্তু কী এমন করে ফেলেছিলেন যাতে তাকে নিয়ে এত হইচই!

আরও পড়ুন - বসুন্ধরার ছন্দে ফেরার লড়াই

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে মহসিন আটকে দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জয়। শেষ ওভারে মুম্বাইয়ের ১১ রানের লক্ষ্যে খরচ করেছেন মোটে ৫ রান। তাতেই তৃপ্তি মহসিনের চোখে-মুখে, ‘বাবা এবার খুশি হবেন।’

লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে মহসিনের খুশি হওয়ার কারণ তার অসুস্থ বাবা। কদিন ধরে গুরুতর অসুস্থ বাবার জন্য তীব্র আকুতি নিয়ে নেমেছিলেন, দলের জয়েও রেখেছেন বড় ভূমিকা, ‘দুঃখজনক হচ্ছে বাবা হাসপাতালে আইসিইউতে ছিলেন। এক দিন আগেই ছাড়া পেয়ে বাড়ি গিয়েছেন। ম্যাচটা তাই বাবার জন্য খেলছিলাম। বাবা হয়তো দেখেছেন, বলতে চাই তার জন্যই খেলেছি। ১০ দিন তিনি আইসিইউতে ছিলেন। আজ আমার ওভার হয়তো তাকে আনন্দিত করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা