× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাউন্টি ফুটবলের পরামর্শক পর্ষদে বাংলাদেশের মেহযেব চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১১:২০ এএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১১:২৬ এএম

ড. মেহযেব চৌধুরী

ড. মেহযেব চৌধুরী

সারা বিশ্বে মেধাবী বাংলাদেশির কমতি নেই। বিভিন্নজন দেশের বাইরে নানা পদে আলো ছড়িয়ে যাচ্ছেন। তবে ইংল্যান্ডের কথা আসতেই চোখে ভেসে ওঠে চেনা নানা মুখ। ইউরোপের এই দেশটি যেন একটু বেশি মুখরিত দেশের মেধাবী ব্যক্তিত্বে। সেই নক্ষত্রপুঞ্জে যোগ হলো আরও একটি উজ্জ্বলতম নক্ষত্র। ইংলিশ ফুটবলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ড. মেহযেব চৌধুরী। স্থান করে নিয়েছেন ইংল্যান্ডের নরদামবারল্যান্ড কাউন্টির ফুটবল নিয়ন্ত্রক সংস্থায়। মেহযেব নিজের নাম লিখেছেন ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অধিভুক্ত নরদামবারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এনএফএ) উপদেষ্টা পর্ষদে।

আরও পড়ুন : বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়

মেহযেব চৌধুরীর এনএফএর পরামর্শক পর্ষদের সদস্য হওয়াটা নিঃসন্দেহে দারুণ এক অর্জন। ইংলিশ ফুটবলের ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এফএ। সেদিক থেকে ইংলিশ ফুটবলের পরামর্শক হিসেবে তার নিয়োগ ইতিবাচক। মেহযেবের ভিন্ন দৃষ্টিকোণের পরামর্শ থেকে উপকৃত হবে ইংল্যান্ডের ফুটবল।

দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একমাত্র ছেলে মেহযেব চৌধুরী বর্ণিল ক্যারিয়ারের নানা পেশায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। ব্যারিস্টার ও ফরেনসিক সায়েন্স ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন গবেষণার পাশাপাশি সাংবাদিকতাও করেছেন সিলেট বিভাগের হবিগঞ্জের এ ফুটবল ব্যক্তিত্ব। ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম ও ডেইলি নিউ এজে কাজ করেছেন। নরদামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহযেব এবার ইংল্যান্ডে কাজ করবেন ফুটবলের পরামর্শক হিসেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা