× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়: পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩ ২৩:৩৯ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ২৩:৪৪ পিএম

এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়: পাপন

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে বেশ কয়েক বছর ধরেই। এবার সেই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের হাতে। তবে ভারতের অনীহাসহ নানা জটিলতায় সেটা এখন না হওয়ার সম্ভাবনাই বেশি। সে টুর্নামেন্টটা বাংলাদেশে আয়োজনের কথাও উঠেছিল। তবে পরিস্থিতি বিচারে তা নাকচ করে দিতে হয়েছে বিসিবিকে।

আরও পড়ুন : ইন্টারের ইচ্ছে পূরণ

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অনীহা ভারতের। সে কারণে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের আলাপও চলেছে। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো হতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে। 

সেটা হলে এশিয়া কাপ আয়োজন হয়ে যাবে বেশ ঝক্কির। সে কারণে দায়িত্বটা অন্য কাউকে দেওয়ার কথা চলছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ সংবাদমাধ্যমকে জানান, এই সুযোগটা এসেছিল বাংলাদেশের সামনেও। তবে আবহাওয়ার জন্য সে ভাবনা বাদ দিতে হয়েছে বিসিবিকে। তিনি বলেন, ‘বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে। আর খেলা হবে ওয়ানডে, টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব নয়।’

টুর্নামেন্টটা সরে যাচ্ছে শ্রীলঙ্কায়, শেষ কিছু দিনে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। পাপন বললেন, সে সম্ভাবনাটাই বেশি। তার কথা, ‘সিঙ্গেল দেশ হলে এটা যেকোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব সুযোগ বেশি শ্রীলঙ্কার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা