× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্টারের ইচ্ছে পূরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ২৩:২১ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ২৩:২৫ পিএম

ইন্টারের ইচ্ছে পূরণ

লিগ শিরোপা জয়ের মিশনে নেমেছিল ইন্টার মিলান। কিন্তু ইতালিয়ান সিরি এ-তে রুপালি হাসি তারা দিতে পারেনি। লিগ শিরোপা ছিনিয়ে নিয়েছে নাপোলি। তবে ইউরোপিয়ান ফুটবলে তারা দেখিয়ে চলেছে চমক। অভাবনীয় পারফরম্যান্সে একের পর এক সাফল্য ছিনিয়ে উড়ছে তারা চূড়ায়।

আরও পড়ুন : পয়েন্ট হারাতে পারে রিয়াল

তারই ধারাবাহিকতায় ইন্টার নাম লিখিয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। প্রথম সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে কেটেছে তারা শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট।

এ তো গেল প্রথম সেমিফাইনালের গল্প। দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়ানোর আগেই ফাইনালে নিজেদের পছন্দের প্রতিপক্ষের নাম জানিয়ে দেয় ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। ইন্টারের ভাইস প্রেসিডেন্ট হাভিয়ের জেনেত্তি সাফ জানিয়ে দেন, ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল মাদ্রিদকে চান না। তাদের পছন্দ ম্যানচেস্টার সিটি। শেষমেশ কোচ কার্লো আনচেলত্তির সান্টিয়াগো বার্নাব্যু শিবিরকে এড়ানোর ইচ্ছেটাই পূরণ হয়েছে তাদের। রিয়ালকে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

ফাইনালে উঠে ইন্টারের সাবেক ক্যাপ্টেন জেনেত্তি বলেছিলেন, ‘আমি রিয়াল মাদ্রিদকে এড়াতে চাই। কারণ (সাফল্য বিচারে) টুর্নামেন্টটি যেন তাদেরই।’

শিরোপা নির্ধারণী ম্যাচে ‘শত্রু’ হিসেবে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানসিটিকে পেয়ে নিশ্চিত খুশি পুরো ইন্টার। কিন্তু তাদের এ খুশি বিষাদে রূপ নিতে পারে নিমিষেই। কেননা আর্লিং হালান্ড আর গার্দিওলার বাকি শিষ্যরা যে ফর্মে রয়েছেন, তাতে করে শিরোপা ছিনিয়ে নেওয়াটা ম্যানসিটির জন্য এখন যেন কেবল সময়ের অপেক্ষামাত্র। ইন্টার যদি চমক দেখাতে পারে তাহলে ভিন্ন কথা! তবে অঘটনের জন্ম দিতে অলৌকিক কিছুই করতে হবে তাদের। ইন্টারের ফুটবলারদের দিতে হবে অতিমানবীয় পারফরম্যান্স। বাস্তবে এমনটা কতটুকু সম্ভব, সেটা অবশ্য ভাববার বিষয়। 

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান

১০ জুন, রাত ১টা

আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম, ইস্তাম্বুল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা