× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পয়েন্ট হারাতে পারে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ২২:৫৭ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ২৩:০৯ পিএম

পয়েন্ট হারাতে পারে রিয়াল

লা লিগা শিরোপা রেখে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের নেশায় একরকম বুঁদ হয়েছিল রিয়াল। সেই ঘোর অবশ্য কেটেছে বুধবার ইতিহাদে এসে। রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্নের ভেলায় ভেসে বেড়ানো কার্লো আনচেলত্তির শিষ্যদের রীতিমতো টেনেহিঁচড়ে মাটিতে নামিয়েছে পেপ গার্দিওলার দল।

আরও পড়ুন : ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ দুই শিরোপা হারিয়ে একরকম বিষাদময় সময় কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর এই সময়ে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে নতুন খবর। লা লিগায় পয়েন্ট হারাতে হতে পারে রিয়ালকে।

এমনিতেও শিরোপা জয় সম্ভব নয়। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এরই মধ্যে শিরোপা উদযাপন সেরে ফেলেছে। চার ম্যাচ বাকি থাকায় সুযোগ ছিল টেবিলের দুই নম্বরে থেকে লিগ শেষ করা। তবে তার মধ্যে ঝামেলা বাধিয়েছে সবশেষ গেটাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষ দলের অভিযোগ।

ক্লাবটির অভিযোগ, ম্যাচে ‘অযোগ্য খেলোয়াড়’ খেলিয়েছে রিয়াল। ম্যাচের ৮৪ মিনিটে মার্কো আসেনসিওর বদলি হিসেবে আলভারো ওদরিওজোলাকে নামালেও আসেনসিওকে তোলা হয়নি। 

ম্যাচের ভিডিও ফুটেজে দেখা গেছে, চতুর্থ রেফারি ওদরিওজোলাকে নামানোর সময় আসেনসিওকে ডেকে পাঠান। ওদরিওজোলা নেমে যাওয়ার পরপর আসেনসিও উঠে যাওয়ার পথে ছিলেন। কিন্তু রেফারি তাকে শেষ মুহূর্তে থামিয়ে দেন।

এদুয়ার্দো কামাভিঙ্গা পায়ে চোট পাওয়ায় তাকেই তুলে নেন আনচেলত্তি। ম্যাচে এটি ছিল রিয়ালের পঞ্চম বদলি। আসেনসিও শেষ বাঁশি পর্যন্ত মাঠেই কাটান, যা নিয়মানুযায়ী ঠিক ছিল না। আর এই বিষয়টির জবাব দিতে বলা হয়েছে রিয়ালকে। যেখানে এর সঠিক ব্যাখ্যা দিতে না পারলে ৩ পয়েন্ট হারাতে হবে রিয়ালকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা