× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিনিটে পগবার বেতন ৮১ লাখ টাকা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৮:১৪ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৮:১৭ পিএম

মিনিটে পগবার বেতন ৮১ লাখ টাকা!

২০১৮ বিশ্বকাপে তারকাখ্যাতি পাওয়া ফরাসি মিডফিল্ডার পল পগবাকে ভুলেই যেতে বসেছেন সমর্থকরা। ম্যানচেস্টার ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমালেও চোট পিছু ছাড়েনি তার। মাঠের বাইরেই থাকতে হয়েছে বেশিরভাগ সময়। তবে চলতি মৌসুমে মাঝেমধ্যে অবশ্য জুভেন্টাসের জার্সিতে মাঠে দেখা গেছে তাকে। সব মিলিয়ে মাঠে ছিলেন প্রায় ১৭২ মিনিট। আর তাতেই মোটা অঙ্কের পারিশ্রমিক পকেটে ঢুকছে তার। তিন বছরের জন্য ১ কোটি ইউরোর বেতনের অনুপাতে হিসাব করলে যা দাঁড়ায় মিনিটপ্রতি ৭০ হাজার ইউরো, বাংলাদেশি টাকায় ৮১ লাখ টাকার মতো।

আরও পড়ুন - সাইফের সেঞ্চুরির আক্ষেপ, ধুঁকছে বাংলাদেশ

এর আগে গত বছরের ১১ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্টাসে পা রাখেন পগবা। এরপর ২৬ জুলাই জানা যায় চোটে পড়ে দুই মাসের জন্য ছিটকে গেছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি মিডফিল্ডার। সেই চোট আর সারিয়ে উঠতে পারেননি তিনি। মাঝে তাকে যেতে হয়েছে চিকিৎসকের ছুরির নিচেও। তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি তার দলের। মাঝে আবার শৃঙ্খলাজনিত সমস্যার কারণে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছে তাকে। 

এরপর ফিরলেও ফের পেশির চোটে ছিটকে যেতে হয়েছে তাকে। তবে সবশেষ ইউরোপা লিগের সেমিফাইনাল ম্যাচে শেষ মুহূর্তে তার ঝলকেই দারুণ গোলে জুভেন্টাসকে সমতায় ফেরান ফেদেরিকো গাট্টি। আর তাতে ১-১ গোলের সমতায় থেকে শেষ হয় ম্যাচটি। কাজেই কিছুটা নিজেকে রক্ষা করেছেন তিনি। তবে আগামী মৌসুমে জুভেন্টাসে তার থাকা নিয়ে প্রশ্ন থেকেই যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা