× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত বছর ইংল্যান্ডে থেকেও ইংলিশ শেখেননি তেভেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ২৩:৪৫ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ২৩:৪৯ পিএম

সাত বছর ইংল্যান্ডে থেকেও ইংলিশ শেখেননি তেভেজ

যুদ্ধ শুধু একটি দেশকেই ভাগ করে না, মনের মধ্যে বপন করে রেখে যায় প্রতিশোধের বীজ- যা সময়ে সময়ে অঙ্কুরিত হয়। আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজকেই দেখুন না। সেই কবে ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে। অথচ তা এখনও মনে রেখেছেন তেভেজ।

আরও পড়ুন : আয়ারল্যান্ড সিরিজে শান্ত দেখছেন প্রাপ্তি

সেই ক্ষোভ থেকে পরবর্তীকালে একবর্ণও ইংরেজি শব্দ শেখেননি তিনি। অথচ ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোতে সাতটি বছর কাটিয়েছেন। সম্প্রতি নিজের ইংরেজি ভাষার প্রতি অনীহার কথা আর্জেন্টিনার একটি রেডিও স্টেশন ডিএস স্পোর্টসকে জানিয়েছেন তেভেজ।

তেভেজ বলেন, ‘আমার এক চাচা রিভারের রিজার্ভ দলে খেলেছেন। মূল দলে যখন ডাক পেতে যাবেন, তখন ফকল্যান্ড যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তিনি মদ্যপ হয়ে পড়েন। আমাকে তিনি খুবই স্নেহ করতেন। তাই চাচার ব্যাপারটি আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। তাই আমি ইংরেজি শিখতে চাইনি কখনোই। চাইতাম ইংরেজরা যেন স্প্যানিশ ভাষা শেখে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা