× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়ারল্যান্ড সিরিজে শান্ত দেখছেন প্রাপ্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ২৩:২১ পিএম

আয়ারল্যান্ড সিরিজে শান্ত দেখছেন প্রাপ্তি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের পর ব্যাটার নাজমুল হোসেন শান্ত দেখছেন শুধু প্রাপ্তি। আইরিশদের বিপক্ষের ওই ফর্ম সামনে দিকে এগিয়ে নেওয়ার চিন্তাও কাজ করছে শান্তর মনে।

আইরিশদের বিপক্ষে সিরিজ শেষে আজ বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শান্ত। সেখানেই বলেন, ‘পুরো সময়টা সবাই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে। খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। এটা যদি নিয়মিত করতে পারি তাহলে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারব।’

দলগতভাবে উন্নতির চিন্তা করা শান্ত নিজেও সামনের দিকে এগিয়ে যাওয়ার ভাবনায় আছেন।  সেই চেষ্টাও করতে চান। সে জন্য তার চাওয়া উন্নতি, ‘আরও উন্নতি করার জায়গা আছে। আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’ আয়ারল্যান্ড সিরিজে শান্তর জন্য প্রাপ্তির জায়গা ছিল দুই ম্যাচেই দুই ধরনের পরিস্থিতিতে জয়। বিশ্বকাপের ওই ধরনের পরিস্থিতি পড়তে হতে পারে, এমনটাই আশঙ্কা তার। সেই মহড়াটাও আয়ারল্যান্ডে হয়েছে বলে বিশ্বাস শান্তর, ‘ দুটা ম্যাচই বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে। বড় দলের বিপক্ষে। দুই ধরনের অনুভূতিই পেলাম কীভাবে চেজ করতে হয় বা ডিফেন্ড করতে হয়।’

আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডেতে প্রথমবারের মতো উইকেট শিকারের স্বাদ পান শান্ত। তিন ওভারে ১০ রান দিয়ে দলের জয়ে ছিল বড় ভূমিকা। তবুও এখনও নিজের উপর আত্মবিশ্বাস আসেনি শান্তর। এখনই তুষ্ট হতে চান না, ‘বোলিংটা খুব ভালো হয়েছে বলবো না। তিন ওভার বল করেছি। অধিনায়ক বল দিলে চেষ্টা করবো আবারও ভালো বল করার। এটা নিয়ে খুব মাতামাতি করার কিছু নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা