× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দিনটা অস্বস্তিতে কাটল বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ২২:১৮ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ২২:২৬ পিএম

প্রথম দিনটা অস্বস্তিতে কাটল বাংলাদেশের

তিন ম্যাচের আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে ২২০ রানে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

আরও পড়ুন : শেষ চারের আশা ছাড়ছেন না ক্লপ

আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১৩০ রান তোলে সফরকারীরা। স্বাগতিক শিবিরে প্রথম সাফল্য এনে দেন সাইফ হাসান। তার বলে নাঈম হাসানের হাতে ক্যাচ তুলে আউট হন ক্রিক ম্যাকেঞ্জি।

তার বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি রেইমন রেইফার। দলীয় ২৬ রানে মুশফিক হাসানের বলে তিনি আউট হন।

১৬০ রানে দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। এরপর স্বাগতিক শিবিরে আসেনি আর কোনো সাফল্য। শেষ পর্যন্ত তেজনারায়ণ চন্দরপলের ৭০ ও আলিক আথানজি ৩৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বাংলাদেশের হয়ে মুশফিক ও সাইফ একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ : ২২০/২ (ম্যাকেঞ্জি ৮৬, চন্দরপল ৭০*, আথানজি ৩৫*; সাইফ ১/১৪)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা