বলছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১০:৫৬ এএম
লিওনেল মেসি বার্সেলোনায় ফিরছেন, এমন গুঞ্জনের পালে হাওয়া জুগিয়েছেন খোদ ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার মতে, ন্যু ক্যাম্পে মেসিকে ফেরাতে সম্ভাব্য সবকিছু করবে বার্সা। কাতালানের ক্লাব মেসিকে চায়।
ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছে। চার বছর পর লা লিগা শিরোপার জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লাপোর্তা। তখন তিনি বলেন, ‘পরের মৌসুম নিয়ে কাজ করছি অনেকদিন। মেসিকে ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছুই করব। আমরা মেসিকে চাই।’
আমরা এখন আগামী মৌসুমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড তৈরি করা নিয়ে কাজ করছি। মেসির সঙ্গে আমার কথা হয়েছেLaporta: “I have spoken to Messi, we’ve recovered the relationship. It was very nice”. ???????????? #FCB
— Fabrizio Romano (@FabrizioRomano) May 15, 2023
“Al Hilal bid? Barça is Barça. This club can compete with everyone. In Arabia they are doing a good job and investing… but I insist, Barça is his home”, told TV3.
“We want Leo”. pic.twitter.com/AW3c7aYxRj
মেসির প্রত্যাবর্তনের প্রসঙ্গে লাপোর্তা আরও বলেন, ‘এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন আগামী মৌসুমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড তৈরি করা নিয়ে কাজ করছি। মেসির সঙ্গে আমার কথা হয়েছে। একে অপরকে বার্তা পাঠিয়েছি। প্যারিসে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল সে।’
আরও পড়ুন:
মেসির বার্সায় প্রত্যাবর্তন নিয়ে লাপোর্তার মন্তব্য পুরো লোক দেখানো বলে মনে করেন ক্লাবটির সাবেক কোচ রোনাল্ড কোম্যান। মেসির ফেরাও অসম্ভব বলে মনে করেন কোম্যান। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘মনে হয় না মেসি বার্সেলোনায় ফিরবে। বুসকেটস বার্সেলোনা ছেড়েছে। জর্দি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’
নিজের কথার পেছনে যুক্তিও টেনেছেন কোম্যান, ‘লাপোর্তা এখন নিজের মুখ বাঁচানোর চেষ্টা করছে মেসিকে ফেরানোর কথাবার্তা বলে। সবাই জানে এই মেসিকে লাপোর্তাই ছেড়ে দিয়েছিল।’