× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা

মেসিকে চায় বার্সেলোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১০:৫৬ এএম

মেসিকে চায় বার্সেলোনা

লিওনেল মেসি বার্সেলোনায় ফিরছেন, এমন গুঞ্জনের পালে হাওয়া জুগিয়েছেন খোদ ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার মতে, ন্যু ক্যাম্পে মেসিকে ফেরাতে সম্ভাব্য সবকিছু করবে বার্সা। কাতালানের ক্লাব মেসিকে চায়।

ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছে। চার বছর পর লা লিগা শিরোপার জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লাপোর্তা। তখন তিনি বলেন, ‘পরের মৌসুম নিয়ে কাজ করছি অনেকদিন। মেসিকে ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছুই করব। আমরা মেসিকে চাই।’

আমরা এখন আগামী মৌসুমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড তৈরি করা নিয়ে কাজ করছি। মেসির সঙ্গে আমার কথা হয়েছে

মেসির প্রত্যাবর্তনের প্রসঙ্গে লাপোর্তা আরও বলেন, ‘এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন আগামী মৌসুমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড তৈরি করা নিয়ে কাজ করছি। মেসির সঙ্গে আমার কথা হয়েছে। একে অপরকে বার্তা পাঠিয়েছি। প্যারিসে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল সে।’

আরও পড়ুন: 

মেসির বার্সায় প্রত্যাবর্তন নিয়ে লাপোর্তার মন্তব্য পুরো লোক দেখানো বলে মনে করেন ক্লাবটির সাবেক কোচ রোনাল্ড কোম্যান। মেসির ফেরাও অসম্ভব বলে মনে করেন কোম্যান। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘মনে হয় না মেসি বার্সেলোনায় ফিরবে। বুসকেটস বার্সেলোনা ছেড়েছে। জর্দি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’

নিজের কথার পেছনে যুক্তিও টেনেছেন কোম্যান, ‘লাপোর্তা এখন নিজের মুখ বাঁচানোর চেষ্টা করছে মেসিকে ফেরানোর কথাবার্তা বলে। সবাই জানে এই মেসিকে লাপোর্তাই ছেড়ে দিয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা