× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৫ কেটে হালান্ডের ৩৬!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৩ ২০:০২ পিএম

৩৫ কেটে হালান্ডের ৩৬!

গোলের পর গোল করে আর্লিং হালান্ড মেতেছেন রেকর্ড খাতায় কাটাকুটির খেলায়। ছাপিয়ে গেছেন ক্লাবের সবাইকে, অ্যালান শিয়েরার ও অ্যান্ড্রু কোলকে সরিয়ে গড়েছেন প্রিমিয়ার লিগে এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড। গতকাল রবিবার এভারটনের বিপক্ষে রেকর্ড বাড়িয়ে নিয়েছেন আরও একটু। ৩৫ থেকে ৩৬-এ এখন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। এমন উদযাপনেও হালান্ড গড়েছেন দারুণ এক কাণ্ড।

গুডিসন পার্কে ইলকায় গুন্দোগানের পাশ ধরে বল জালে জড়ান হালান্ড। ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা পথে আরেকটু এগিয়েছে পেপ গার্দিওলার দল। শিয়েরা ও কোলেকে ছাড়িয়ে রেকর্ড গড়া হালান্ড এদিন নেমেছিলেন ৩৫ নম্বর জুতো পরে। কিন্তু গোল করে বিড়ম্বনায় পড়েছেন সিটি স্ট্রাইকার। এবার তো জুতোয় লেখা সংখ্যাটি বদলাতে হবে!

হালান্ড নিজেই বের করেছেন সমস্যা সমাধানের উপায়। পরের ম্যাচে তো ৩৬ নম্বর জুতো পরে খেলা যাবে না, তাই নিজেই ৩৫ এর ৫ কেটে ৬ লিখে দিয়েছেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেরও ছেড়েছেন, যা এখন ভাইরাল। গোল মেশিন হালান্ড যেভাবে এগোচ্ছেন তাতে মৌসুমে সিটির বাকি ম্যাচগুলোতে হয়ত আরও কয়েকবার জুতোর নাম্বার কাটতে হতে পারে তার!

আরও পড়ুন: ‘মেসির চেয়েও দল গুরুত্বপূর্ণ’

প্রিমিয়ার লিগ কিংবা ম্যানচেস্টার সিটির হয়ে অন্য সময়ের সব রেকর্ড ভেঙে দেওয়া হালান্ড চলতি মৌসুমে সব মিলিয়ে করেছেন ৫২ ক্লাব গোল, ম্যাচ খেলেছেন ৪৮টি। ম্যাচ টাইম এবং পরিসংখ্যান হিসেবে প্রতি ৬০ মিনিটে অন্তত একটি করে গোল অথবা অ্যাসিস্ট করেছেন। যার মধ্যে প্রিমিয়ার লিগে ৩৬ গোল, চ্যাম্পিয়নস লিগে ১২ গোল, এফএ কাপে তিনটি এবং লিগ কাপে একবার জালের দেখা পেয়েছেন। ম্যানচেস্টার সিটিতে ১০ মাসের মধ্যে প্রায় সব দখল করে নিয়েছেন হালান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা