× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শচীনের নামে প্রতারণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৩ ২০:৩১ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ২০:৩৪ পিএম

শচীনের নামে প্রতারণা

প্রতারণার সব পদ্ধতিই ব্যবহার করেছিল ভারতের মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান। মেদ কমানোর স্প্রে, বেলি বার্নারসহ নানান পণ্যের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল শচীন টেন্ডুলকারের ছবি। শুধু ছবিতেই ক্ষান্ত থাকেনি ওই প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপনে ব্যবহার করেছে শচীনের নকল করা কণ্ঠ (মিমিক্রি), ভারতের ব্যাটিং কিংবদন্তিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল পণ্যটির পরামর্শক হিসেবেও। ক্রেতাদের বলা হয়েছিল পণ্যটি কিনলে টেন্ডুলকারের স্বাক্ষরিত টি-শার্টও মিলবে। কিন্তু এসব স্রেফ বুজরুকি, ধরাও খেয়েছে ওই প্রতিষ্ঠানটি।

আর পড়ুন - ট্রেবল জয়ের ছক কষছেন গার্দিওলা

ঘটনার জেরে কোম্পানিটির নামে সাইবার পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন শচীনের ব্যক্তিগত সহকারী রমেশ পারধে। নিজেদের পণ্যের প্রচার ও প্রসারে তারা শচীনকে বেছে নিয়েছিল। তবে কোম্পানিটির সঙ্গে সংশ্লিষ্টতা নেই শচীনের।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে কোম্পানিটির সংশ্লিষ্ট এক অজ্ঞাত ব্যক্তির নামে ‘প্রতারণা, জালিয়াতি ও মানহানির’ মামলা নথিভুক্ত করেছে সাইবার পুলিশ। প্রতারকদের থেকে সাবধান থাকতে ভক্ত-সমর্থকদের উদ্দেশে শচীন রমেশ টেন্ডুলকার স্পোর্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি বিবৃতিও দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা