× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুদ্ধমুর্তির মেসিকে দেখেছিলেন টিম্বার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৩ ২১:৫৫ পিএম

রুদ্ধমুর্তির মেসিকে দেখেছিলেন টিম্বার

লিওনেল মেসির কানে দুহাত দিয়ে সেই উদযাপনের কথা মনে আছে, মনে আছে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটির কথা? ঘটনাবহুল শেষ আটের লড়াইয়ে স্বভাববিরুদ্ধ আচরণ করে আলোচনায় এসেছিলেন মেসি। তখনকার ডাচ কোচ লুই ফন গালকে উদ্দেশ করে উদ্দাম উদ্‌যাপন আর ম্যাচ শেষে এক ডাচ খেলোয়াড়কে কথা শুনিয়ে শিরোনাম হন মেসি। সেই দিনের ম্যাচটিতে কার্ডের রেকর্ডও গড়েছিল।

রুদ্ধমূর্তির মেসিকে সেদিন খুব কাছে থেকে দেখেছিলেন ডাচ রক্ষণের দায়িত্ব সামলানো জুরিয়েন টিম্বার। ম্যাচে মেসির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা বলেছেন আয়াক্সের ২১ বর্ষী তারকা, ‘বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানতে চান? মেসি ছিলেন ভীতিকর। ধরুন, মেসি একটি বাজে পাস পেয়েছেন। আপনি ঝাঁপিয়ে পড়ে বল কেড়ে নিতে চাইলেন। কিন্তু প্রথম স্পর্শেই মেসি সেই বাজে পাসটিকে ভালো করে ফেলতে পারেন। মুহূর্তের মধ্যে বল পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে যায়। এটা অবিশ্বাস্য।’

আরও পড়ুন: রোনালদোর হাতে হীরক খচিত কোটি টাকার ঘড়ি

মেসির পাগলাটে ম্যাচটিতে ৮৩ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে ৮৩ মিনিট ও যোগ করা সময়ের দুই গোলে সমতা ফেরান নেদারল্যান্ডসের ভাউট ভেগহোর্স্ট। এরপর অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ডাচদের ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা