× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর হাতে হীরক খচিত কোটি টাকার ঘড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ২৩:৫৫ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ২৩:৫৮ পিএম

রোনালদোর হাতে হীরক খচিত কোটি টাকার ঘড়ি

বিলাসী জীবন যাপন করেন কারা? ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সুপারস্টার যারা! সিআর সেভেনের সব কিছুতেই থাকে বিলাসিতার ছাপ। পোশাক থেকে খাবার সব কিছু অন্যদের চেয়ে আলাদা। তার গ্যারেজ ভর্তি বিলাসবহুল সব গাড়িতে। হাতে দামী ঘড়ি পরার শখও তার বেশ পুরনো। 

আরও পড়ুন : বোউ সামনাং বীরত্ব

রোনালদো আবার ঘড়ির জন্য হয়েছেন সংবাদের শিরোনাম। তার হাতে আবারও জায়গা করে নিয়েছে দামী এক ঘড়ি। যার দাম ৯২ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা। 

ঘড়িটি রোনালদো কেনেননি। বিখ্যাত ঘড়ি ও জুয়েলারি প্রস্তুতকারক কোম্পানি জ্যাকব অ্যান্ড কো. এর কাছ থেকে উপহার পেয়েছেন। সৌদি আরবে কোম্পানিটির একটি বুটিক শপ উদ্বোধনে অতিথি হয়ে ছিলেন রোনালদো। সে সময় পর্তুগিজ মহাতারকার হাতে পরিয়ে দেওয়া হয় ঘড়িটি। 

রোনালদোর নতুন এই ঘড়িটি হীরা খচিত। সবুজ রঙের আকর্ষণীয় এ ঘড়িতে বসানো হয়েছে ২৬টি হীরক খণ্ড। 

ঘড়ির সামনে শোভা পাচ্ছে ৭ নম্বর জার্সি পরা রোনালদোর গোল উদযাপনের ছবি। সঙ্গে আছে রোনালদোর অটোগ্রাফ আর ‘সিআর সেভেন’ লেখা।

আরও একটি বিশেষত্ব আছে ‘হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে’ নামের স্পেশাল এ ঘড়ির। যার পেছনে জ্বলজ্বল করছে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদ্‌যাপনের ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা