× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালান্ড ম্যানইউর হতেন, যদি...

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ২০:৫৪ পিএম

হালান্ড ম্যানইউর হতেন, যদি...

ম্যানচেস্টার সিটির হয়ে আগুনে ফর্মে থাকা আর্লিং হালান্ড পরতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি। শুধু যদি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি মাত্র ৪ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি থাকত। তাহলেই ২০১৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয়ে যেত বর্তমান সময়ে মানুষ নাকি মেশিন—গোল করার ক্ষমতায় দ্বন্দ্বে ফেলে দেওয়া হালান্ড।

নরওয়েজিয়ান সেনশেসনকে পাওয়ার ব্যাপারটি নিয়ে আক্ষেপ করেছেন ইউনাইটেডের সাবেক কোচ ওলে গানার শোলশেয়ার। দ্য সানকে স্পেশাল সাক্ষাৎকারে শুনিয়েছেন সেই গল্প। রেড ডেভিলদের দায়িত্ব ছাড়ার মাস ছয়েক আগেই নাকি তিনি কথা পাকা করে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাগড়া দিয়েছিল ক্লাব।

আরও পড়ুন: রোনালদোর হাতে হীরক খচিত কোটি টাকার ঘড়ি

মোলডে এফকে-তে হালান্ডের সঙ্গে ওলে গানার শোলশেয়ার

মোলডে এফকে-তে একসঙ্গে সময় কাটিয়েছেন হালান্ড ও শোলশেয়ার। তখন থেকেই তাকে দলে পেতে চাইতেন। কিন্তু ক্লাব তার কথা শোনেনি, ‘দায়িত্ব ছাড়ার প্রায় ছয় মাস আগে ইউনাইটেডকে বলেছিলাম তার কথা। বলেছিলাম চাইলেই আমরা এই স্ট্রাইকারকে দলে আনতে পারি কিন্তু তারা শোনেনি। আমি ৪ মিলিয়ন পাউন্ড চেয়েছিলাম। কিন্তু তারা হালান্ডকে স্বাক্ষর করাতে রাজি ছিল না।’

২০১৮ সালে প্রিমিয়ার লিগে অভিষেক না হলেও তিন বছর পর ম্যানসিটির হয়ে অভিষেক হয় হালান্ডের। এরপর সিটিজেনদের ডেরায় শেষ ১০ মাসে গোলের পর গোলের রেকর্ড গড়েছেন নরওয়েজিয়ান সেনশেসন। বরুশিয়া ডর্টমুন্ডের থেকে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এসেছেন ইতিহাদে। অথচ ৪৪ মিলিয়ন কম খরচেই তাকে পেতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা