× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই অধিনায়কের ভাবনায় শুধুই জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ০৯:২৬ এএম

আপডেট : ১৩ মে ২০২৩ ০৯:৫৫ এএম

দুই অধিনায়কের ভাবনায় শুধুই জয়

ডিপিএলের শেষ রাউন্ডে নির্ধারিত হবে কার হাতে উঠবে এবারের মৌসুমের শিরোপা। মিরপুরে আজ ‘অলিখিত’ ফাইনালে মাঠে নামবে আবাহনী ও শেখ জামাল। ম্যাচে যারা জয়ের হাসি হাসবে তাদের হাতেই উঠবে টুর্নামেন্টের শিরোপা। ম্যাচের আগে কথা বলেছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ জামাল কাপ্তান নুরুল হাসান সোহান। তাদের চাওয়া শুধু জয়।

আরও পড়ুন : মিরপুরে আলো ছড়াতে পারেন যারা

টুর্নামেন্টের আগে শিরোপার দৌড়ে আবাহনীর মতো বিবেচনায় ছিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও দল হিসেবে ভালো খেলতে পারায় শিরোপার কাছে আছে বলে মনে করেন অধিনায়ক সোহান, ‘এককভাবে চিন্তা না করে দলের চিন্তা করেছে। যেটা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ আবাহনীর বিপক্ষে ‘অলিখিত’ ফাইনালের আগে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না থাকাকে অজুহাত হিসেবে দেখছেন না সোহান, ‘আমরা জানতাম জাতীয় দলে ডাক পেলে আরও বেশি (ক্রিকেটার) যেতে পারত।’

সবশেষে আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে সোহানের লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব।’ সুপার লিগে নিজেও দারুণ ছন্দে আছেন। তার ব্যাটে এসেছে ১৮৫ রান। লিগের শেষ ম্যাচেও ভালো করতে আশাবাদী শেখ জামাল অধিনায়ক, ‘আলহামদুলিল্লাহ দলের জন্য অবদান রাখতে পেরেছি। আশা থাকবে শেষ ম্যাচটা যেন এভাবে শেষ করতে পারি।’

অন্যদিকে শিরোপার দৌড়ে থাকা আবাহনীর চাওয়া ম্যাচে নিজেদের শতভাগ দেওয়া। অধিনায়ক মোসাদ্দেক হোসেন শেখ জামাল শিবিরে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না থাকাকেও আবাহনীর জন্য সুবিধা হিসেবে দেখছেন। এই নিয়ে মোসাদ্দেক বলেন, ‘তাদের মূল দু-তিনটা খেলোয়াড় নেই, অবশ্যই বাড়তি সুবিধা তো আছেই।’ শেষ ম্যাচে গাজী গ্রুপের কাছে হারের পর শেখ জামালে নিজেদের সেরাটা দিতে আরও বেশি মরিয়া আবাহনী, ‘পুরো টুর্নামেন্ট ধরে তারা ভালো খেলছে। আমাদের ওই বিষয়গুলোতে খেয়াল থাকবে, চেষ্টা করব শতভাগটা মাঠের মধ্যে দেওয়ার।’

এদিকে আজ আবাহনী-শেখ জামাল ম্যাচে থাকতে পারে বৃষ্টির বাধা। সেই বিষয়টিতে কোনো মনোযোগ দিতে চান না আবাহনী অধিনায়ক। বরং নজর নিজেদের ভালো খেলার দিকেই। এই নিয়ে মোসাদ্দেক বলেন, ‘আবহাওয়ার কারণে যদি ম্যাচ না হয়, ওরা (শেখ জামাল) যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে আমি বলব আমরা হতভাগা। কারোর হাতই নেই এটার (বৃষ্টি) ওপর। অবশ্যই রিজার্ভ ডে একটা ব্যাপার আছে, সো এক দিন তো সময় অবশ্য হাতে আছে। এখন দেখা যাক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা