× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে আলো ছড়াতে পারেন যারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ০৯:০৫ এএম

আপডেট : ১৩ মে ২০২৩ ০৯:৫৫ এএম

মিরপুরে আলো ছড়াতে পারেন যারা

ডিপিএলের অলিখিত ফাইনালে আজ মাঠে নামছে শেখ জামাল ও আবাহনী। শীর্ষ দুই দলের লড়াইয়ে যারা জিতবে তাদের ঘরে যাবে ডিপিএলের এবারের মৌসুমের শিরোপা। অলিখিত এই ফাইনালে যারা নিজ দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখতে পারেন তাদেরকে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন : আবাহনী-শেখ জামাল আজ 'ফাইনাল'

আবাহনীর হয়ে পুরো মৌসুমে দারুণ ছন্দে আছেন দলটির দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়। এবারের ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তারা দুজন আছেন শীর্ষে। তাদের ব্যাটে ভর করেই মূলত আবাহনী আছে শিরোপার লড়াইয়ে। এ ছাড়া দলটির হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

এবারে ডিপিএলে ব্যাট হাতে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন নাঈম শেখ। এক সেঞ্চুরি ও নয় হাফসেঞ্চুরিতে তার ব্যাটে এসেছে ৮৬৪ রান। ১৫ ইনিংসে তার গড় ৭২.০০। ব্যাট চালিয়েছেন ৯২.১১ স্ট্রাইকরেটে। তার মতোই ছন্দে আছেন গত মৌসুমে হাজার রানের রেকর্ড গড়া এনামুল হক বিজয়।

মৌসুমের শুরুতে গত আসরের ওই ছন্দ ধরে রেখেছিলেন বিজয়। টুর্নামেন্ট যত সামনে এগিয়েছে ততই খেই হারিয়েছেন এই ডানহাতি ওপেনার। তবুও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। শেখ জামালের বিপক্ষে ‘অলিখিত’ ফাইনালে তিনিও হতে পারেন নায়ক। এবারের আসরে ৩ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে করেছেন ৭৬২ রান। ব্যাটিং করেছেন ৫৮.৬২ গড় ও ৯৮.২০ স্ট্রাইকরেটে। এ ছাড়া আবাহনীর হয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুবরা।

আবাহনীর হয়ে বোলিংয়ে নিজেকে প্রমাণ করতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ডিপিএলে ১৪ ম্যাচ শেষে তার ঝুলিতে আছে ২২ উইকেট। টুর্নামেন্টের পঞ্চম শীর্ষ উইকেট শিকারি তিনি। দুই ওপেনারের কল্যাণে খুব বেশি প্রমাণের সুযোগ মেলেনি আবাহনীর বোলারদের। তবুও সুযোগ পেলে প্রমাণের অপেক্ষায় থাকবেন রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিবরা।

শেখ জামাল ডিপিএলে দারুণ ফর্মে আছে মূলত দলীয় পারফরম্যান্সের কারণে। দলটির চার ব্যাটার এবারের আসরে করেছেন চারশর বেশি রান। সর্বোচ্চ ৬৩১ রান এসেছে ফজলে মাহমুদ রাব্বির ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩০ রান এসেছে সাইফ হাসানের ব্যাটে। এ ছাড়া সৈকত আলী ৪৫৮ ও নুরুল হাসান সোহান করেছেন ৪২২ রান। রবিন লিগ রাউন্ডে ভালো করতে না পারলেও সুপার লিগে এসে নিজের সামর্থ্যের পুরোটুকু দিয়েছেন সোহান। 

সুপার লিগের শেষ তিন ম্যাচে সোহানের ব্যাটে এসেছে ১৮৫ রান। দলীয় বিপর্যয়ে ধরেছেন দলের হাল। আবাহনী-শেখ জামালের অলিখিত ফাইনালে তিনি হতে পারেন নায়ক। এ ছাড়া সাইফ হাসান-ফজলে মাহমুদ রাব্বিরাও জ্বলে ওঠার সামর্থ্য রাখেন। তবে আলাদা করে নজর কাড়ার অপেক্ষায় থাকবেন শেখ জামালের ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল।

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি কাশ্মীরের এই স্পিনার। ১৫ ম্যাচে ৩১ উইকেট শিকার করেছেন তিনি। এ ছাড়া ‘অখ্যাত’ আরিফ আহমেদ ও শফিকুল ইসলামও বল হাতে শেখ জামালের তারকা হতে পারেন। তাদের ছন্দই বলে দিচ্ছে নিজেদের দিনে অন্যদের ধসিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন তারা। এ ছাড়া জিয়াউর রহমান, তাইবুর রহমানরাও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে পারেন। মূলত শেখ জামাল শিরোপার দৌড়ে আছে দলগত পারফরম্যান্সেই। আবাহনীর বিপক্ষে লিগের শেষ ম্যাচেও হয়তো থাকবে তাদের ওই ছন্দ।

চোখ রাখবেন যাদের উপর

 ম্যাচ গড় রান

নাঈম শেখ- ১৫ ৭২.০০ ৮৬৪

এনামুল হক বিজয় ১৫ ৫৮.৬২ ৭৬২

নুরুল হাসান সোহান১৫ ৩৮.৩৬ ৪২২

ফজলে মাহমুদ রাব্বি ১৫ ৫৭.৩৬ ৬৩১

বোলার-

ম্যাচ উইকেট

পারভেজ রসুল ১৫ ৩১

তানভীর ইসলাম ১৪ ২২

আরিফ আহমেদ ১৫ ২০

তানজিম হাসান সাকিব ১৪ ১৫

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা