× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শিগগিরই জাতীয় দলে ডাক পাবে রিংকু’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ২১:২১ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ২১:৩৯ পিএম

‘শিগগিরই জাতীয় দলে ডাক পাবে রিংকু’

রীতিমতো নিজেকে ফিনিশার বানিয়ে ফেলেছেন রিংকু সিং। কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার ব্যাটার তিন তিনবার মিলিয়ে দিয়েছেন শেষের সমীকরণ। কেকেআরের ব্যাটার ১১ ম্যাচে ৫৬.১৭ গড় ও ১৫১.১২ স্ট্রাইক রেটে করেছেন ৩৩৭ রান। এমন ক্রিকেটারকে নিয়ে ক্রিকেটপাড়ায় মাতোয়ারা। রিংকুকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন হরভজন সিংও।

ভারতের সাবেক তারকা স্পিনার করেছেন ভবিষ্যদ্বাণী, খুব দ্রুতই জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন রিংকু। এমনকি তার থেকে অন্য খেলোয়াড়রাও অনেক কিছু শিখতে পারবেন। হরভজনের মতে, রিংকুর থেকে অনুপ্রাণিত হওয়া উচিত তরুণ প্রজন্মের।

আরও পড়ুন: উঠেছে নিষেধাজ্ঞা, আজাসিওর বিপক্ষে খেলবেন মেসি

ভাজ্জিখ্যাত তারকা ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয় রিংকু খুব শিগগিরই জাতীয় দলে ডাক পাবে। সত্যিই ও দারুণ ক্রিকেটার। ওকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। কঠোর পরিশ্রম করে আজকে ও এই জায়গায় এসেছে। সঙ্গে নিজের ওপর বিশ্বাস আছে। এটাই ওর সাফল্যের চাবিকাঠি। রিংকুর এই উত্থান উঠতি ক্রিকেটারদের কাছে শিক্ষণীয়।’

রিংকুর এই উত্থান উঠতি ক্রিকেটারদের কাছে শিক্ষণীয়

আগের বছরই নজর কেড়েছিলেন রিংকু। কিন্তু চলতি আইপিএলের আবিষ্কার বলা যায়। সব মিলিয়ে আইপিএলের এবারের মৌসুমটা বেশ ভালোও কাটছে রিংকুর। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৫৬.১৭ গড় ও ১৫১.১২ স্ট্রাইক রেটে করেছেন ৩৩৭ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা