× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উঠেছে নিষেধাজ্ঞা, আজাসিওর বিপক্ষে খেলবেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৯:০৫ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৯:২৭ পিএম

উঠেছে নিষেধাজ্ঞা, আজাসিওর বিপক্ষে খেলবেন মেসি

অনুমতি না নিয়ে লিওনেল মেসির সৌদি আরব ভ্রমণ থেকেই বিতর্কের শুরু। এরপর পিএসজির নিষেধাজ্ঞা ও সমর্থকদের মেসিবিরোধী বিক্ষোভসহ উত্তাপ ছড়িয়েছে বহুদূর। অবশ্য সব আলোচনা এক পাশে ঢেলে ক্ষমা চেয়েছেন মেসি, সোমবার ফিরেছেন অনুশীলনেও। এবার আর্জেন্টাইন মহাতারকাকে লিগ ওয়ানে আজাসিওর বিপক্ষে খেলানোর কথা নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

মেসির সৌদি ভ্রমণের শাস্তি হিসেবে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল পিএসজি। নিষেধাজ্ঞার এক সপ্তাহের পর তুলে যাওয়ায় শনিবার রাতে ক্লাবের জার্সিতে মাঠে ফিরতে পারবেন মেসি। বিষয়টি নিশ্চিত করে পিএসজি কোচ বলেছেন, ‘মঙ্গলবার মেসির সঙ্গে কথা বলেছি। ও বদ্ধপরিকর ও অনুপ্রাণিত। আরও একটি শিরোপা জিতে চায় সে। হ্যাঁ, আগামীকাল (শনিবার) ও শুরু থেকেই মাঠে থাকবে।’

এরআগে, পিএসজির টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করা হয় মেসির অনুশীলনে ফেরা। সেখানে মেসির একটি ছবি দিয়ে জানানো হয়েছে ,সোমবার সকালে অনুশীলন সেরেছেন মেসি। এবার মাঠেও ফিরবেন আর্জেন্টাইন।

পিএসজিতে মেসির চুক্তি চলতি মৌসুমের শেষ পর্যন্ত। নির্ধারিত সময়ের আর এক মাস থাকলেও আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। গুঞ্জন আছে, পিএসজি ছেড়েও দিতে পারেন মেসি। তবে গোল ডট কম বলছে, মেসিকে নতুন প্রস্তাব দিয়েছে পিএসজি। বিশ্বকাপ জয়ী এ ফুটবল মহাতারকার চুক্তি নবায়ন করতে চায় তারা। মেসিকে নিয়েই পিএসজি চ্যাম্পিয়নস লিগ জয়ের ছক আঁকতে চায় ফরাসি চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা