প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৩ ২০:৩৪ পিএম
আগেরবার সন্তানের মুখ দেখার খুব কাছে গিয়েও দেখা হয়নি। সেই দুঃসংবাদ জানেওনি গ্লেন ম্যাক্সওয়েলের ভক্ত-সমর্থকরা। এবার সেই দুঃসংবাদসহ আরেকটি সুসংবাদ শুনিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের স্ত্রী ভিনি রমন। অবশেষে বাবা হতে চলেছেন ম্যাক্সওয়েল।
পুরোনো কষ্টের স্মৃতি রোমন্থন করে ভিনি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সুখবর। পোস্ট করে বলেন, ‘আগামী সেপ্টেম্বর মাসে আমাদের প্রথম সন্তান, রেনবো বেবি জন্ম নিতে চলেছে। তবে পুরো বিষয়টা আমাদের পক্ষে খুব একটা সহজ ছিল না। সন্তান জন্মের আগেই নানা সমস্যার মোকাবিলা করতে হয়েছে আমাদের। আরও যে দম্পতিরা এমন সমস্যার মধ্যে পড়েছেন, সবার প্রতি আমাদের ভালবাসার শক্তি রইল।
আরও পড়ুন: উঠেছে নিষেধাজ্ঞা, আজাসিওর বিপক্ষে খেলবেন মেসি
২০২২ সালের মার্চে ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে হয় ভারতীয় নারী রমনের। ভারতীয় বংশোদ্ভূত ভিনির সঙ্গে খাঁটি ভারতীয় রীতি মেনে বিয়ে করেন অজি অলরাউন্ডার। চলতি আইপিএলে বেশ ভাল ফর্মেই রয়েছেন ম্যাক্সওয়েল। তার মধ্যেই সুখবর এল তার জীবনে।