× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষ হিসেবে বুসকেটস মেসির কাছে ‘নাম্বার টেন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৯:৫৮ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ২০:১৪ পিএম

মানুষ হিসেবে বুসকেটস মেসির কাছে ‘নাম্বার টেন’

সার্জিও বুসকেটসের সঙ্গে বার্সেলোনার জার্সিতে ৫৬৭ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। দুজনে মিলে জিতেছেন আটটি লা লিগার শিরোপা। অর্জনের ঝুলিতে আছে তিনটি চ্যাম্পিয়নস লিগ, রয়েছে সাতটি কোপা দেল রে। আরও কত না অর্জন। বুসকেটসের বিদায়ের বার্তায় সব স্মৃতিকাতর করে দিয়েছে মেসিকে। স্পেন থেকে এতদূর প্যারিসে থেকেও বন্ধুকে জানিয়েছেন শুভেচ্ছা, নতুনের জন্য আগাম শুভকামনাও জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

আরও পড়ুন - উঠেছে নিষেধাজ্ঞা, আজাসিওর বিপক্ষে খেলবেন মেসি

চলতি মৌসুম শেষেই ক্যাম্প ন্যু ছাড়ার ঘোষণা দিয়েছেন বুসকেটস। এমন খবরে মেসি হয়ে পড়েছেন স্মৃতিকাতর। ইনস্টাগ্রামে বুসকেটসকে শ্রদ্ধা জানিয়ে মেসি লিখেছেন, ‘‘মাঠে তুমি ৫ নম্বর জার্সি পরে খেলতে, কিন্তু মানুষ ও খেলোয়াড় হিসেবে তুমি সব সময় ‘নাম্বার টেন’ বুসি (বুসকেটস)। তোমার জীবনের নতুন অধ্যায়ে শুভকামনা জানাচ্ছি। শুভকামনা তোমার পরিবারকেও।’

কাতালান ক্লাবটির হয়ে একসঙ্গে খেলার সেই হাজারো স্মৃতি ভেসে উঠেছে মেসির মণিকোঠায়। বন্ধুকে সেই সব সময়ের জন্য ধন্যবাদও জানিয়েছেন, ‘মাঠ ও মাঠের বাইরে অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। অতীতে বহু সময় একসঙ্গে কাটিয়েছি। বেশিরভাগই ভালো সময়, কিছু খারাপ কিংবা কঠিন সময় যে নেই, এমন নয়। এসব স্মৃতি থেকে যাবে চিরদিন। বড় আলিঙ্গন বুসকেটস।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা