× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়ো স্কোরারের তালিকায় এক না দুইয়ে জেকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৬:৩৩ পিএম

বুড়ো স্কোরারের তালিকায় এক না দুইয়ে জেকো

খটকা লেগে গেছে ‘একদিনের’ ব্যবধান নিয়ে! চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে সবচেয়ে বেশি বয়সে গোল করেছেন কে—লুকা মদ্রিচ নাকি এডিন জেকো? চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ২০ বছর পর মিলান ডার্বিতে গোল করে রেকর্ড খাতায় দ্বিধায় ফেলে দিয়েছেন ইন্টার মিলানের ৩৮ বর্ষী তারকা।

গতকাল সান সিরোতে এসি মিলানের বিপক্ষে প্রথম লেগে ইন্টারের ২-০ গোলের জয়ে প্রথম গোলটি জেকোর। গোল করার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার দৌড়ে লুকা মদরিচকে ছুঁয়ে ফেলেন তারকা স্ট্রাইকার।

আরও পড়ুন: ‘হালান্ডের অনেক পথ হাঁটা বাকি’

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে গ্রুপপর্বে সেল্টিকের বিপক্ষে রিয়ালের হয়ে ৩৭ বছর ৫৪ দিন বয়সে গোল করেছিলেন মদরিচ। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট অবশ্য জানিয়েছে, মিলানে কাল ৩৭ বছর ৫৩ দিনের হয়ে গোল করেছেন জেকো। রয়েছেন তালিকার দ্বিতীয় অবস্থানে। অর্থাৎ, চ্যাম্পিয়নস লিগের এ মৌসুমে এখন পর্যন্ত মদরিচই উপরে।

‘অপটা অ্যানালিস্ট’ জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে সবচেয়ে বেশি বয়সী গোলদাতাদের তালিকায় দ্বিতীয় জেকো। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড ফ্রান্সেসকো টট্টির। ২০১৪ সালে ৩৮ বছর ১ মাস ২৯ দিন বয়সে গোল করেছিলেন এএস রোমা কিংবদন্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা